বড়লেখায় দিনেদুপুরে ব্যবসায়ীর টাকা ছিনতাই – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বড়লেখায় দিনেদুপুরে ব্যবসায়ীর টাকা ছিনতাই

  • বুধবার, ৪ নভেম্বর, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, বড়লেখা ::

বড়লেখায় আগরগাছ বিক্রির ১ লাখ ৯৫ হাজার টাকা নিয়ে উপজেলা সদরে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন ব্যবসায়ী ফয়সল আহমদ চৌধুরী। ৩ ছিনতাইকারী হামলা চালিয়ে আহত করে ৯৫ হাজার টাকা নিয়ে গেছে। ০৪ নভেম্বর বুধবার দুপুরে মধ্যমুছেগুল গ্রামে এ ঘটনাটি ঘটেছে। প্রাথমিক চিকিৎসা শেষে বিকেলে তিনি ৩ ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

Manual8 Ad Code

জানা গেছে, উপজেলার চুকারপুঞ্জি গ্রামের ব্যবসায়ী ফয়সল আহমদ চৌধুরী বুধবার দুপুরে সহোদর মোর্শেদ আহমদকে নিয়ে মধ্যমুছেগুল গ্রামে হোসেন আহমদের বাড়ি থেকে আগরগাছ বিক্রির ১ লাখ ৯৫ হাজার টাকা নিয়ে উপজেলা সদরের দিকে রওয়ানা দেন। সহোদর মোর্শেদ আহমদের পকেটে ১ লাখ টাকা আর ফয়সলের পকেটে ৯৫ হাজার টাকা ছিল। মোর্শেদ মোটরসাইকেল চালাচ্ছিলেন। গ্রামের হবিবের দোকানের সামনে পৌছামাত্র নিজাম উদ্দিন, সোহেল আহমদ ও কামাল উদ্দিন কাঠের বর্গা দিয়ে তাদের মোটরসাইকেলে আঘাত করলে পিছনে বসা ব্যবসায়ী ফয়সল আহমদ চৌধুরী জখমপ্রাপ্ত হয়ে পড়ে যান। এসময় হামলাকারীরা তার পকেট থেকে ৯৫ হাজার টাকা ছিনিয়ে পালিয়ে যায়। মোর্শেদ মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ত্যাগে সক্ষম হওয়ায় তার পকেটের ১ লাখ টাকা বেঁচে যায়।

Manual8 Ad Code

আহত ব্যবসায়ী ফয়সল আহমদ চৌধুরী জানান, তাকে আহত করে ৩ সন্ত্রাসী পকেটে থাকা ৯৫ হাজার টাকা নিয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ছোটভাই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় তার পকেটের ১ লাখ টাকা বেঁচে যায়। ছিনতাই ও হামলার ঘটনায় তিনি ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

থানার সেকেন্ড অফিসার এসআই প্রভাকর রায় জানান, একজন ব্যবসায়ী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ অভিযোগের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!