মনিটরিং সেলের তদারকিতে হাওরখাল বিলে চলবে মাছ আহরণ ও খাস কালেকশন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

মনিটরিং সেলের তদারকিতে হাওরখাল বিলে চলবে মাছ আহরণ ও খাস কালেকশন

  • শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual4 Ad Code

হাকালুকি হওরের সর্ববহৃৎ ‘হাওরখাল’ জলমহালের খাস কালেকশন ও রক্ষণাবেক্ষণের জন্য সহকারি কমিশনার (ভূমি)-কে প্রধান করে বিএনপি, জামায়াত, খেলাফত মজলিশ, এনসিপি ও গণঅধিকারের নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবক কমিটির (মনিটরিং সেল) প্রথম সভা শুক্রবার সন্ধ্যায় বড়লেখা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি) ও পৌরপ্রশাসক নাঈমা নাদিয়া।

সভায় সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সম্মডু ও পরামর্শক্রমে মনিটরিং সেলের প্রধান এসিল্যান্ড ও সদস্যবৃন্দের উপস্থিত তদারকিতে শনিবার হাওরখাল বিলের মাছ আহরণ ও খাসকালেকশনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নির্দেশিত স্বেচ্ছাসেবক কমিটির সদস্য তালিমপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, বর্নি ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন, সুজানগর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নছিব আলী, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সহসভাপতি খলিলুর রহমান, এনসিপি’র জেলা যুগ্ম আহ্বায়ক তামিম আহমদ, উপজেলা খেলাফত মজলিশের সভাপতি কাজী এনামুল হক, জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহফুজ, গণ অধিকারের কেন্দ্রীয় নেতা আব্দুন নুর তালুকদার, জামায়াতে ইসলামীর সদর ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম সুহেল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কাদির পলাশ, মৎস্যজীবি প্রতিনিধি আব্দুল মুকিত প্রমুখ।

Manual6 Ad Code

সহকারী কমিশনার (ভূমি) ও পৌরপ্রশাসক নাঈমা নাদিয়া জানান, হাওরখাল বিলের খাস কালেকশনে নানা অভিযোগ ওঠায় অভিযুক্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে এই দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। অবৈধ মাছ আহরণ ও লুটপাটের ব্যাপারে থানায় মামলা হয়েছে। নানা অভিযোগের কারণে জেলা প্রশাসক স্যার বড়লেখায় এসে কিছু নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী আপাতত গঠিত মনিটরিং সেলের তদারকিতে মাছ আহরণ ও খাসকালেকশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার তিনি-সহ কমিটির সদস্যরা হাওরে যাবেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে সরকারের মৎস্য সম্পদ রক্ষায় অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!