ছাতকে ডজনখানেক মামলার পলাতক ডাকাত তৈয়বুর গ্রেপ্তার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

ছাতকে ডজনখানেক মামলার পলাতক ডাকাত তৈয়বুর গ্রেপ্তার

  • রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

Manual3 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি::

Manual1 Ad Code

সুনামগঞ্জের ছাতক উপজেলায় ডজনখানেক ডাকাতি মামলার পলাতক আসামি তৈয়ব আলী ওরফে তৈয়বুর (২৫)–কে গ্রেপ্তার করেছে ছাতক থানা পুলিশ।

Manual3 Ad Code

দীর্ঘদিন আত্মগোপনে থাকা এই ডাকাতকে শনিবার গভীর রাতে উপজেলার কালারুকা ইউনিয়নের লম্বাহাটি হাসনাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তৈয়বুর একই গ্রামের মো. নজির আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানায়, সিলেট বিভাগের বিভিন্ন থানায় তৈয়বুরের বিরুদ্ধে ডাকাতি, সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যপদ এবং রাতের বেলায় সশস্ত্র লুটপাটসহ এক ডজনের বেশি মামলায় তার নাম রয়েছে। এসব মামলায় দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানা পুলিশ শনিবার রাতে অভিযানে নামে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তৈয়বুর পালানোর চেষ্টা করলেও দ্রুত তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

Manual3 Ad Code

গ্রেপ্তারের পর রোববার  দুপুরে তৈয়বুরকে ছাতক থানা হেফাজত থেকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়। আদালতে তাকে হাজির করলে বিচারক তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয়দের মতে, তৈয়বুর দীর্ঘদিন ধরেই এলাকায় বিচ্ছিন্নভাবে অবস্থান করছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। তার গ্রেপ্তারের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানান অনেকেই। পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে অন্যান্য মামলার তদন্তও দ্রুত এগিয়ে নেওয়া হবে। থানা পুলিশের সফল অভিযানে এলাকায় এখন স্বস্তি ও নিরাপত্তার পরিবেশ তৈরি হয়েছে বলে সাধারণ মানুষের অভিমত।

Manual4 Ad Code

এ বিষয়ে (ওসি) সফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, “গ্রেপ্তারকৃত তৈয়বুর সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় সংঘটিত ডাকাতির একাধিক মামলার পলাতক আসামি। দীর্ঘদিন ধরে সে আত্মগোপনে ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।”###

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!