বড়লেখায় নবপল্লব প্রকল্পের ‘প্রকল্প অবহিতকরণ’ সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার

বড়লেখায় নবপল্লব প্রকল্পের ‘প্রকল্প অবহিতকরণ’ সভা

  • রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual1 Ad Code

বাংলাদেশের পরিবেশগত সংকটাপন্ন এলাকা হাকালুকি হাওরের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং প্রকৃতির সুরক্ষা ও পুনরুদ্ধারে নবপল্লব প্রকল্পের ‘প্রকল্প অবহিতকরণ’ সভা মঙ্গলবার বড়লেখা উপজেলা পরিষদ সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ-সিএনআরএসের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী। সভায় নবপল্লব প্রকল্পের নানা দিক তুলে ধরে বক্তব্য দেন ফিল্ড মনিটরিং লীড মো. আশরাফুল ইসলাম। প্রকল্পের কার্যক্রম সম্পর্কে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিএনআরএসের ফিল্ড ম্যানেজার শাহাদৎ হোসেন।

প্রকল্পটি হাকালুকি হাওরের মৎস্যসম্পদ, কৃষি ও জীববৈচিত্র সুরক্ষার পাশাপাশি বড়লেখা উপজেলার ৯টি ইউনিয়নে অবকাঠামো, দারিদ্র বিমোচন, স্যানিটেশন, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা-সহ নানা উন্নয়ন মুলক কাজ করবে।

অবহিতকরণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম রাশেদুজ্জামান বিন হাবিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল, উপজেলা সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিন, বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, প্রেসক্লাবের সাধারণ সম্পদক আব্দুর রব, কেয়ার বাংলাদেশের প্রজেক্ট অফিসার রনি বিকাশ বড়ুয়া, আইডিইর মার্কেট ডেভলপমেন্ট অফিসার মো. এনায়েত কবির, ডিএসকের ওয়াশ অ্যাডভাইজার মো. মোজাম্মেল হক। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার রুহেল উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সীমা সিদ্দিকা, থানার এসআই আব্দুর রউফ, দক্ষিন শাহবাজপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুর মান্নান, দক্ষিণভাগ দক্ষিন ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইমরান আহমদ, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলিম উদ্দিন, নবপল্লব প্রকল্পের ও কনসোটিয়াম সহযোগী সংস্থার প্রতিনিধিরা ও বিভিন্ন ইসিএ কমিটির সভাপতি/সম্পাদকবৃন্দ প্রমুখ।

Manual5 Ad Code

উল্লেখ্য, হাকালুকি হাওরের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং প্রকৃতির সুরক্ষা ও পুনরুদ্ধারে নবপল্লব প্রকল্প বাস্তবায়নে কেয়ার বাংলাদেশের নেতৃত্বে সহযোগী সংস্থা হিসেবে কাজ করবে- সিএনআরএস, কর্ডএইড, আইডিই, ডিএসকে, সি৩ইআর, ফ্রেন্ডশিপ, এইচআই ও প্রাকটিক্যাল একশন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!