ছাতকে নাশকতা মামলার পলাতক আ’ লীগ নেতা গ্রেপ্তার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

ছাতকে নাশকতা মামলার পলাতক আ’ লীগ নেতা গ্রেপ্তার

  • শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

Manual2 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতি‌নি‌ধি ::

Manual2 Ad Code

সুনামগঞ্জের ছাতক উপজেলায় চলমান অপারেশন ডেভিলহান্ট ফেইজ–০২–এর অভিযানে নাশকতা মামলার পলাতক আসামি ও ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি হলেন চরমহল্লা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ওয়াসিম উদ্দিন (৩৬)। বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি গারুচড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের লাল মিয়ার ছেলে।

Manual2 Ad Code

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ওয়াসিম উদ্দিনের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি মামলা হলো ছাতক থানার এফআইআর নং—২৮, জি আর নং—২১৬, তারিখ—২২ জুলাই ২০২৫; ধারা—15(3)/250 The Special Powers Act, 1974। দীর্ঘদিন ধরে মামলাটির তদন্ত চলমান থাকলেও তিনি পলাতক ছিলেন বলে জানায় সংশ্লিষ্ট পুলিশ বিভাগ।

Manual6 Ad Code

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে অপারেশন ডেভিলহান্ট–এর অংশ হিসেবে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। বাড়ির চারপাশ ঘিরে ফেলার পর তাকে আটক করা হয়। পরে শুক্রবার দুপুরে নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “গ্রেপ্তারকৃত ওয়াসিম উদ্দিন নাশকতা মামলার পলাতক আসামি। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”

তিনি আরও বলেন, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অপারেশন ডেভিলহান্ট ফেইজ–০২–এর কার্যক্রম আরও জোরদার করা হবে। যে কেউ অপরাধে জড়িত থাকলে রাজনৈতিক পরিচয় বিবেচনা না করেই ব্যবস্থা নেওয়া হবে।অভিযানকে ঘিরে এলাকায় সতর্কতা বৃদ্ধি করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহল দিচ্ছে।##

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!