কুড়িগ্রামে সড়কে অসংখ্য বিদ্যুতের খুঁটি ও গাছ রেখেই চলছে নির্মাণ কাজ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুড়িগ্রামে সড়কে অসংখ্য বিদ্যুতের খুঁটি ও গাছ রেখেই চলছে নির্মাণ কাজ

  • বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0;

Manual8 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
সামাজিক যোগাযোগ মাধ্যম, চায়ের টেবিলে বহুল বিতর্কের পরেও অসংখ্য  বিদ্যুতের খুঁটি ও  বিশাল সাইজের গাছ ভেতরে রেখেই চলছে হরিকেশ মোড় আরএইচডি থেকে কাঁঠালবাড়ি জিসি ভায়া হলোখানা ইউপিসি সড়ক নির্মাণের কাজ।
জনগুরুত্বপূর্ণ এই সড়কটি মোট দৈর্ঘ্য ৯.৮ কিঃ মিঃ। ১৫ কোটি ৪৬ লাখ ১৪ হাজার ৯শ ৬৯ টাকা ব্যয়ে নির্মাণের কাজ করছে  আরএবি-আরসি-বিসি-এইচটি জেভি নামে ঠিকাদার প্রতিষ্ঠান।
বিশাল সাইজের অসংখ্য  গাছ ও  বিদ্যুতের খুঁটি ভেতরে রেখেই সড়ক নির্মাণ করায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া থাকলেও রহস্যজনক কারণে এ কাজ নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাইছে না কেউ। তবে অনেকেরই মন্তব্য, অফিসকে ম্যানেজ করে চলছে এই কাজ।
স্থানীয়রা জানান, সড়কের মধ্যে থাকা বিশাল আকারের গাছ গুলো ও বৈদ্যুতিক খূঁটি রেখে কাজ সমাপ্ত করলে সেই সড়ক দিয়ে আদৌ মানুষ চলাচল করতে পারবে কি? গাছের শিকড় আস্তে আস্তে বৃদ্ধি পাবে ও গাছ ঝড়ে বাতাসে নড়বে তখন সড়ক দুর্বল হয়ে ফেটে যাবে। তাই তারা কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট আরএবিআরসিবিসি এইচটি জেভি ঠিকাদারি প্রতিষ্ঠানের অংশিদার মোঃ বেলাল হোসেনকে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি।
কুড়িগ্রাম সদর এলজিইডি’র ইঞ্জিনিয়ার মোঃ ফিরোজুর রহমান বলেন, গাছগুলো জেলা পরিষদের। আমরা জেলা পরিষদে চিটি দিয়েছি তারা ব্যবস্থা নিবে। জনদুর্ভোগ কমাতে তাড়াতাড়ি সড়ক নির্মাণ শুরু করি।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: ফিরুজুল ইসলাম ও নির্বাহী কর্মকর্তা মোঃ পারভেজুর রহমানকে মুঠোফোনে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!