ফেঞ্চুগঞ্জে মালবাহী ট্রেন লাইনচ্যুত : আড়াই ঘন্টা পর চালু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

ফেঞ্চুগঞ্জে মালবাহী ট্রেন লাইনচ্যুত : আড়াই ঘন্টা পর চালু

  • বুধবার, ১১ নভেম্বর, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, ফেঞ্চুগঞ্জ ::

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও রেলস্টেশনের অদুরে মোমিনছড়া চা বাগান এলাকায় ১১ নভেম্বর বুধবার পৌনে ৪টায় মালবাহী একটি ট্রেনের দু’টি চাকা লাইনচ্যুত হয়। দূর্ঘটনার আড়াই ঘন্টা পর রাত ৬টায় সিলেটের সাথে ঢাকা-চট্রগ্রামের ট্রেন ট্রের চলাচল স্বাভাবিক হয়। কুলাউড়া স্টেশন মাস্টার মুহিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রেলওয়ে সুত্র জানায়, বেলা আনুমানিক সাড়ে ৩টায় ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে একটি সারবোঝাই মালবাহী ট্রেন আখাউড়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। ছেড়ে যাওয়ার প্রায় ১৫-২০ মিনিট পর মাইজগাঁও ও ভাটেরা স্টেশনের মধ্যবর্তী মোমিন ছড়া চা বাগান এলাকায় ট্রেনের একটি বগির দু’টি চাকা লাইনচ্যুত হয়। খবর পেয়ে কুলাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে যায়। চাকা দুটো উত্তোলনের পর রাত ৬টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Manual4 Ad Code

তবে দূর্ঘটনার কারণে সিলেট থেকে ঢাকাগামী পারাবত ট্রেন এক ঘন্টা বিলম্বে ছেড়ে যায়। এছাড়া চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন কুলাউড়া স্টেশনে আটকা পড়ে। নির্ধারিত সময়ের একঘন্টা বিলম্বে সিলেট স্টেশনে পৌঁছে।

Manual6 Ad Code

আড়াই ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান কুলাউড়া স্টেশন মাস্টার মুহিবুর রহমান জানান।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!