আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

Manual3 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। ভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি শনিবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ হল রুমে ইউএনও শেখ মো: আলাউল ইসলাম এর সভাপতিত্বে আন্তর্জাতিক ভাষা দিবসের গুরুত্ব এবং ভাষা আন্দোলনে শহিদদের অবদান বিষয়ে আলোচনা সভা হয়।

Manual5 Ad Code

অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য ওপরিবার পরিকল্পনা অফিসার ডা: খায়রুল আলম, কৃষি অফিসার প্রসেনজিত তালুকদার, প্রাণি সম্পদ অফিসার আবু আনাচ, আত্রাই থানা ওসির প্রতিনিধি শাহাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

Manual2 Ad Code

বক্তারা ভাষার জন্য যারা শহিদ হয়েছেন তাঁদের আতœদানকে মহিমান্বিত করতে মাতৃভাষার যথাযথ স্থানে ও নিয়মে সর্বোচ্চ প্রয়োগের প্রতি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রতিবন্ধী বিষয়ক অফিসার পি এম কামরুজ্জামান। অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, পরিসংখ্যান অফিসার সাইফুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

এর আগে ভাষা দিবস উপলক্ষে শুক্রবার দিবাগত রাত্রি ১২.০১ মিনিটে “আমার ভাইয়ের রক্তে আঙানো ২১ শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি” গানে গানে উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎসহ সরকারের অন্যান্য দফতর, শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, লেডিস ক্লাব কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পমাল্য অর্পণ শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

Manual8 Ad Code

অনুষ্ঠানের শেষার্ধে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, ছড়া পাঠ, কবিতা আবৃত্তি ও নান্দনিক হস্তাক্ষর প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!