ওসমানীনগরে বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকের ১৬ লাখ টাকার বৃত্তি বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

ওসমানীনগরে বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকের ১৬ লাখ টাকার বৃত্তি বিতরণ

  • মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

Manual5 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::

Manual6 Ad Code

সিলেট জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ বলেছেন, শিক্ষা ক্ষেত্রে বিশেষ করে শিক্ষার্থীদের রিজাল্টে আমরা কোয়ান্টিটি চাই না আমারা চাই কোয়ালিটি শিক্ষা ও শিক্ষার্থী।শিক্ষার মানোন্নয়নে সরকার সহ সংশ্লিষ্ট সকলে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।এরই ধারাবাহিকতা বজায় রাখতে হলে শিক্ষক অবিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় রাখতে হবে।বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউ.কে শিক্ষার উন্নয়নে ১৬০ জন শিক্ষার্থীদের মাঝে ১৬ লাখ টাকা বিতরণ করে একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।এই ফাউন্ডিশনের মতো দেশে প্রতিটি এলাকার মানুষ এগিয়ে আসলে শিক্ষা ক্ষেত্রে দারিদ্রের মতো প্রতিবন্ধকতা দুর করা সম্ভব হবে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় বুরুঙ্গা ইকবাল আহমদ স্কুল ও কলেজ মাঠে বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডশেন ইউ.কে’র উদ্যোগে ৪র্থ তম শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ এসব কথা গুলো বলেন।

Manual8 Ad Code

বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন বাংলাদেশ শাখার সভাপতি আব্দুল মুকিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও সহ-সাধারন সম্পাদক নাবিল আহমদের যৌথ সঞ্চালনায় বৃত্তি বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা গিয়াস উদ্দিন,বুরুঙ্গা ইকবাল আহমদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামরুল হক,৪নং বুরুঙ্গা বাজার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছালিকুর রহমান ছালিক,তাজপুর ডিগ্রি কলেজের প্রভাষক আতাউর রহমান সাদী,ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক জুবেল আহমদ সেকেল।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,অত্র ফাউন্ডেশন বিডি শাখার সিনির সহ সভাপতি আব্দুল বাসিত

Manual6 Ad Code

সহ-সভাপতি ডা:ইমদাদুল হক, রিতা রানী চক্রবর্তী, প্রচার সম্পাদক, দিদার হোসেন সাজু, সদস্য আতাউর রহমান চৌধুরী ও মো: লেবু মিয়া। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত করেন অফিস সম্পাদক শেখ নুর উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশন ইউকে কমিটির সদস্য নুর মিয়া আবু বকর,যুক্তরাজ্য প্রবাসী হাসান আলী,বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন বিডি শাখার সকল দায়িত্বশীল ও সদস্য বৃন্দ, ইউপি সদস্য বৃন্দ, শিক্ষক বৃন্দ,এবং এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।

উক্ত অনুষ্ঠান থেকেফাউন্ডেশন ইউকের সভাপতি আব্দুল আলিম,সিনিয়র সহ-সভাপতি মতচ্ছির চৌধুরী জনি,

Manual5 Ad Code

সাধারণ সম্পাদক আশরাফ আহমদ কয়েছ, অর্থ সম্পাদক আব্দুর রহমান কালাই সহ সকল দায়িত্বশীল ও সদস্য বৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!