কুড়িগ্রাম টিটিসি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষের অনিয়মের বিরুদ্ধে প্রশিক্ষণার্থী ও এলাকাবাসীর মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে কৃষক কার্ড পেলেন ৮২১ জন বড়লেখায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাজমিস্ত্রি নিহত স্বপ্ন থেকে সফল উদ্যোক্তা আত্রাইয়ের শফিকুল ইসলাম মৌলভীবাজারে জেলা কাজী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত  বিজিবির বিশেষ অভিযান- বিয়ানীবাজারে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক উদ্ধার কমলগঞ্জে গ্রামবাংলা সমাজকল্যাণ পরিষদের বিনামূল্যে চক্ষু শিবির : ৫ শতাধিক রোগকে সেবা প্রদান বীজ ও সার বিতরণ সভায় এমপি নাসির- বড়লেখায় ১০ হাজার হেক্টর পতিত জমি আবাদের আওতায় আনার উদ্যোগ আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ কমলগঞ্জ ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলন : একজনের কারাদণ্ড ৪ ট্রাক জব্দ নাগেশ্বরীতে মসজিদের নামে টিআর প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

কুড়িগ্রাম টিটিসি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষের অনিয়মের বিরুদ্ধে প্রশিক্ষণার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

  • বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

Manual3 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রাম টিটিসি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সৈয়দ  মো. রেজাউল করিমের বিরুদ্ধে বিস্তর অভিযোগে মানববন্ধন করেছে প্রশিক্ষণার্থী, ভূক্তভোগী এলাকাবাসী ও সুশীল সমাজ। অবিলম্বে দুর্নীতিপরায়ণ অধ্যক্ষের অপসারণ না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন তারা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করে প্রশিক্ষণার্থী, ভূক্তভোগী এলাকাবাসী ও সুশীল সমাজের লোকজন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন-ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ রেজাউল করিম পতিত স্বৈরাচার আওয়ামীলীগের দোসর, দুর্নীতি দমন কমিশনের আসামী। তিনি ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তিতে অর্থ আত্মসাত,  বিনা দোষে চুক্তিভিত্তিক কর্মচারীদের বরখাস্ত করা সহ লক্ষ লক্ষ টাকার টেন্ডার জালিয়াতি ও প্রশিক্ষণের পরিবেশ বিনষ্টকারী। তারা অবিলম্বে অধ্যক্ষের অপসারণের দাবি জানান। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন।
উল্লেখ্য, ইতোপূর্বে ত্রুটিপূর্ণ টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানের পাঁচটি ট্রেডের সাড়ে ১২ লাখ টাকার মালামাল ক্রয় না করে তিনি আত্মসাৎ করেছেন। টেন্ডার প্রক্রিয়ায় সরবরাহকারীর কাছ থেকে গ্রহণকৃত ২০ লাখ টাকার জামানতের চেক ফেরত দিতে টালবাহানা করেন এরই প্রেক্ষিতে দুদক এবং বিজ্ঞ আদালতে মামলা করেন ঠিকাদার হুমায়ুন কবীর। এছাড়া ওই ঠিকাদারের কাছে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে হাতিয়ে নিয়েছেন ৭-৮ লাখ টাকা। টিটিসিতে কর্মরত অনেক স্টাফের কাছ থেকে অবৈধ অর্থ সুবিধা নিতে না পেরে বেআইনিভাবে তাদের চাকরিচ্যুত করেছিলেন তিনি। তাদের শূন্যপদে নতুনভাবে নিয়োগ প্রদানের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। জুলাই আন্দোলনের চেতনাকে বিনষ্ট করার জন্য ফ্যাসিস্টদের দোসর এ চক্রটি বহাল তবিয়তে তাদের পদে থেকে বৃদ্ধাঙুলি দেখিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ম্যানেজ করে আবারো কুড়িগ্রাম টিটিসিতে যোগদান করেছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!