ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

  • রবিবার, ১ মার্চ, ২০২৬

Manual8 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::

সিলেটের ওসমানীনগরে এ কেমন শত্রুতা।মালিকের সাথে শত্রুতা করে ১৮শ টমেটো কাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।গত শনিবার দিনগত রাতের যেকোনো সময় ঘটনাটি ঘটেছে উপজেলার উমরপুর ইউপির বড় ইসবপুর গ্রামে। এঘটনায় টমেটো গাছের মালিক ক্ষতিগ্রস্ত কৃষক বড় ইসবপুর গ্রামের মৃত সোয়াব আলীর ছেলে সুমন মিয়া (২৭) বাদি হয়ে ৭জনকে আসামি করে ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

ক্ষতিগ্রস্ত কৃষক ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উমরপুর ইউপির বড় ইসবপুর গ্রামের মৃত সোয়াব আলীর ছেলে কৃষক সুমন মিয়া গ্রামের ২৪ শতাংশ জমিতে ১৭শ টমেটো চারা রোপন করেন এবং পাশাপাশি আরো ৩০ শতাংশ জমিতে মিষ্টি লাউয়ের গাছ রোপন করেন। ইতিমধ্যে টমেটো গাছ গুলোতে ফুল ও টমেটো ধরতে শুরু করেছে। আর লাউ গাছেও প্রচুর পরিমানে লাউ ধরেছে। গত শুক্রবার দিনগত রাতে শত্রুতাবশত সুমন মিয়ার ১৮শ টমেটো গাছ ও কয়েকটি লাউ গাছ কেটে টুকরোটুকরো ফেলে ফসল নষ্ট করে দেয় দুর্বৃত্তরা।

Manual6 Ad Code

২৮ ফেব্রুয়ারি শনিবার সকালে সুমন মিয়া ক্ষেতে গিয়ে এ অবস্তা দেখে গ্রামবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিদের অবগত করেন। বিকেলে সুমন মিয়া তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৩জন সহ ৬জনের নামে ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

Manual8 Ad Code

ক্ষতিগ্রস্ত সুমন মিয়া বলেন, আমার সবজি ক্ষেতে পানি সেচ নিয়ে গত কয়দিন পূর্বে আমাদের গ্রামের আংগুর মিয়ার সাথে আমার কথা কাটাকাটি হয় এর জের ধরে গত শুক্রবার রাতে আমার ক্ষেতের সকল টমেটো গাছ কেটে ফেলে এবং লাউ গাছও কেটে লাউ নষ্ট করে দেয়। এতে আমার ২লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এঘটনায় আমি ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

Manual7 Ad Code

অভিযুক্ত আংগুর মিয়ার সাথে কথা বলতে তার মুঠো ফোনে চেষ্টা করে তার ফোন বন্ধ পাওয়া গেছে। ওসমানীনগর থানার ওসি মুরশেদুল আলম ভূইয়া বলেন, অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।##

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!