ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিলো লাশ ওসমানীনগরে সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে হিজরি নববর্ষ উদযাপন ও আলোচনা  সিলেট বিভাগের বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্প: হাজার কোটি টাকার দুর্নীতি : ধামাচাপা দিতে সক্রিয় সিন্ডিকেট ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধবপুরে পার্টনার কংগ্রেস : পুষ্টি  নিরাপত্তা ও উদ্যোক্তা সৃষ্টিতে জোর প্রধানমন্ত্রীর মৌলভীবাজার ও শ্রীমঙ্গল সফর : স্বাগত জানিয়ে বড়লেখা বিএনপির মিছিল বড়লেখায় মাদক কারবারিসহ গ্রেফতার ৮ ছাত‌কে কৈতক ২০ শয্যা হাসপাতালের ভূমি দখলচেষ্টার অভিযোগে উত্তেজনা তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল

ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ

  • বুধবার, ৪ মার্চ, ২০২৬

Manual3 Ad Code
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::
সিলেটের ওসমানীনগরে সুবিধাবঞ্চিত মানুষ এর মাঝে রামাদান ফুডপ্যাক বিতরণ করেছে বেসরকারি জাতীয় উন্নয়ন সংস্থা, নকশী বাংলা ফাউন্ডেশন। মঙ্গলবার (0৩ মার্চ ) সিলেটের ওসমানী নগর উপজেলা আঙ্গিনায় উপজেলার প্রান্তিক জনগোষ্ঠী মধ্যে রামাদানের ফুডপ্যাক বিতরণ করা হয়।
নকশী বাংলা ফাউন্ডেশনের সভাপতি প্রিন্সিপাল শাহীনুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ওসমানীনগর উপজেলা’র নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা।
তিনি তার বক্তৃতায় বলেন,দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের সবচেয়ে বড় অর্জন। বর্তমান সরকার সমাজের অসহায় মানুষের পাশে থাকতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো ও তাদের অবস্থান থেকে মানবতার কল্যাণে কল্যানে কাজ করছে।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিনত করা সম্ভব।  তিনি নকশী বাংলা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে তাদের এ মানবিক কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান।
দি নিউ নেশন ও দৈনিক জনকণ্ঠের সিলেট ব্যুরো প্রধান এস এ শফি’র পরিচালনায় অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দয়ামীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিন।
সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন ফাউন্ডেশনের সহ-সভাপতি আব্দুল আজিজ সংগঠনিক সম্পাদক মাওলানা ওসমান গনি, দৈনিক জালালাবাদের ওসমানীনগর প্রতিনিধি মুহিব হাসান,দৈনিক সিলেটের ডাক এর ওসমানীনগর প্রতিনিধি কয়েছ মিয়া, দৈনিক ইনকিলাবের ওসমানীনগর প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক খোলা কাগজের ওসমানীনগর প্রতিনিধি আতাউর রহমান কাওছার।
দৈনিক অর্থনীতি কাগজ প্রতিনিধি শিব্বির আহমদ,নকশী বাংলা ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন সহ শতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন। প্রতিটি ফুডপ্যাকে ছিল ছোলা, ডাল, তেল, পেয়াজ, আলু, মুড়ি ইত্যাদি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!