ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন 

ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

  • শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

Manual8 Ad Code

ওসমানীনগর প্রতিনিধি ::

সিলেটের ওসমানীনগরে ডোবা থেকে অজ্ঞাত এক বভবঘুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার দুপুরে উপজেলার উত্তর গোয়ালাবাজারের সিলেট-ঢাকা মহাসড়কের পাশের একটি ডোবা থেকে  মরদেহটি উদ্ধার করে ওসমানীনগর থানা পুলিশ ।

Manual6 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে পথচারীরা উত্তর গোয়ালাবাজার এলাকার একটি ডোবায় একটি মরদেহ ভাসতে দেখেন। পরে খবরটি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমান।

Manual6 Ad Code

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক পর্যবেক্ষণ শেষে ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের বর্ণনা ও পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, মৃত ব্যক্তি একজন মানসিক ভারসাম্যহীন ভবঘুরে হতে পারেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত কয়েকদিন ধরে ওই ব্যক্তিকে এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়।

Manual6 Ad Code

মরদেহটির সঠিক পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুরশেদুল আলম ভুঁইয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্যহীনতার কারণে ডোবায় পড়ে গিয়ে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!