দুর্নীতিমুক্ত ওসমানীনগর গড়তে চেয়ারম্যান প্রার্থী হলেন আব্দুর রহিম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

দুর্নীতিমুক্ত ওসমানীনগর গড়তে চেয়ারম্যান প্রার্থী হলেন আব্দুর রহিম

  • সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

Manual8 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::

সিলেটের ওসমানীনগর উপজেলাকে দুর্নীতিমুক্ত করে এলাকার ব্যাপক উন্নয়নে অবদান রাখতে ওসমানীনগর উপজেলা
নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করলেন বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রহিম। তিনি বিশিষ্ট আলেম ও সমাজসেবক মোল্লা মোবারক আল কুরেশির কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা করেন। এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। কবর জিয়ারতের পর তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমর্থকদের সাথে মতবিনিময় করেন এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Manual7 Ad Code

আব্দুর রহিম বলেন, জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই তিনি এগিয়ে যেতে চান এবং নির্বাচিত হলে ওসমানীনগর উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলায় রূপান্তরের লক্ষ্যে কাজ করবেন তিনি।

Manual1 Ad Code

এতিমধ্যে সরকারের বিভিন্ন মহল থেকে স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর থেকে ওসমানীনগর উপজেলা নির্বাচনে বিভিন্ন দলের নেতা কর্মি ও ব্যক্তিগত ভাবে অনেকেই ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে নিজেদের প্রার্থীতা ঘোষনা করেছেন।

স্থানীয় অনেকেই বলছেন, আব্দুর রহিমের প্রার্থিতা ঘোষণার মাধ্যমে নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ হয়েছে এবং

Manual7 Ad Code

ইতোমধ্যে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সমালোচনা শুরু হয়েছে।##

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!