ভারতে সাজা কেটে দেশে ফিরেছে ৬ বাংলাদেশি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

ভারতে সাজা কেটে দেশে ফিরেছে ৬ বাংলাদেশি

  • রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

Manual3 Ad Code

আব্দুর রব, বড়লেখা ::

Manual8 Ad Code

বিয়ানীবাজারের শেওলা সীমান্ত দিয়ে ভারতের ডিটেনশন সেন্টারে সাজা কেটে দেশে ফিরেছে আরো ৬ বাংলাদেশী। এদের ৫ জনই একই পরিবারের। রোববার দুপুরে বিএসএফ, ভারতীয় সীমান্ত ও ইমিগ্রেশন পুলিশ প্রত্যাবর্তনকারীদের বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করেছে। এর আগে গত ২ নভেম্বর একই সীমান্ত দিয়ে ৪২ বাংলাদেশি ভারতে সাজাভোগের পর দেশে প্রত্যাবর্তন করেছিল।

প্রত্যাবর্তনকারী একই পরিবারের ৫ জন হলেন- কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার পশ্চিম জিমংখালি গ্রামের শাহ আলম, তার স্ত্রী কুলসুমা বেগম, ছেলে মো. মোসালাফ, রবিউল খান ও মো. সোহেল। অপরজন হলেন বাঘেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার আমতলী গ্রামের শেলী বেগম।

Manual1 Ad Code

শেওলা স্থলবন্দরে ৬ বাংলাদেশী নাগরিকের প্রত্যাবর্তনকালে উপস্থিত ছিলেন পুলিশ অধিদপ্তরের বিশেষ পুলিশ সুপার (অর্থ) এসএন এমডি নজরুল ইসলাম, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার নজরুল ইসলাম, বিয়ানীবাজার থানার ওসি কল্লোল রায়, শেওলা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসঅই আবুল কালাম, সমাজকর্মী ও মৌলভীবাজার সদর উপজেলা সহকারী যুবউন্নয়ন কর্মকর্তা অমলেন্দু কুমার দাশ, বিজিবি বড়গ্রাম ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার জসিম উদ্দিন। অপরদিকে বিএসএফ ১৭৮ ব্যাটালিয়ানের ইন্সপেক্টর বিএন তালুকদার, করিমগঞ্জ বর্ডার পুলিশের ডিএসবি ত্রিনয়ন ভুইয়া, ইন্সপেক্টর আব্দুল ওয়াকিল প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, অবৈধ অনুপ্রবেশের দায়ে আসাম পুলিশ ও বিএসএফ তাদেরকে আটক করলে ভারতীয় আদালতের নির্দেশে কারাগারো পাঠানো হয়। আদালতের সাজার মেয়াদ শেষ হলেও দুই দেশের নানা জটিলতায় তাদের দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়ে। আসামের গোহাটির বাংলাদেশ দুতাবাসের সহকারী হাই কমিশনার তানভির মনসুর রনি ও মৌলভীবাজারের সমাজকর্মী ও উপজেলা সহকারী যুবউন্নয়ন কর্মকর্তা অমলেন্দু কুমার দাশের বিশেষ তৎপরতায় ভারত-বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়।

Manual1 Ad Code

শেওলা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই আবুল কালাম জানান, ভারতে সাজাভোগের পর একই পরিবারের ৫জনসহ ৬ বাংলাদেশী রোববার দেশে প্রত্যাবর্তন করেছেন। স্বাস্থ্য পরীক্ষাসহ প্রয়োজনীয় কার্যক্রম শেষে বিকেলে পূর্ব থেকে অপেক্ষমান স্বজনদের নিকট তাদের বুঝিয়ে দেয়া হয়েছে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!