ওসমানীনগরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে সমন্বয় সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

ওসমানীনগরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে সমন্বয় সভা

  • বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

Manual1 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::

Manual3 Ad Code

সিলেটের ওসমানীনগরে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে জরুরি এমআর (হাম-রুবেলা) টিকাদান কর্মসূচি ২০২৬ উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সম্মেলন কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরবিার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. মাইনুল আহাসানের সভাপতিত্বে ও এমটি ইপিআই নিউটন ধরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মারুফ হোসাইন, ওসমানীনগর থানার ওসি মুরশেদুল আলম ভুঁইয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম তালুকদার, ভারপ্রাপ্ত আরএমও ডাক্তার অন্যনা জামান মৌ, মেডিকেল অফিসার ডাক্তার আকিবহোসেন, নুর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার দেব, বুরুঙ্গা ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহবাবুল হোসাইন আহবাব, ইউপি সদস্য জুবায়ের আহমদ,বার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার সজল, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জুবেল আহমদ সেকেল, বর্তমান সাধারণ সম্পাদক কবির আহমদ, দপ্তর সম্পাদক জিতু আহমদ, সাংবাদিক মুহিব
হাসান, নুরুল ইসলাম রেফুল ও হারুন রশিদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।

Manual8 Ad Code

বক্তারা বলেন, হাম ও রুবেলা নির্মূলে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের এই ক্যাম্পেইনের আওতায় আনা হবে। কোনো শিশু যেন এই জীবন রক্ষাকারী টিকা থেকে বঞ্চিত না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

পরে দুপুর সাড়ে ১২ টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

সভায় উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দ, শিক্ষা কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!