কুড়িগ্রামে ওয়াল্ড ভিশনের আয়োজনে ৫৪টি পরিবার পেল স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুড়িগ্রামে ওয়াল্ড ভিশনের আয়োজনে ৫৪টি পরিবার পেল স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন

  • মঙ্গলবার, ৫ মে, ২০২৬

Manual6 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নে শতভাগ স্যানিটেশণ ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে নির্বাচিত ৫৪টি দরিদ্র পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত স্যানিটারী ল্যাট্রিন বিতরণ করা হয়েছে।
৫ মে (মঙ্গলবার) হলোখানা ইউনিয়নের সুভারকুটি (আখেরের মোড়) গ্রামে পিএনএস ওয়াস বিপি কুড়িগ্রাম এপি ও ওয়াল্ড ভিশনের বাংলাদেশ এর আয়োজনে ও সহযোগিতায় ৫৪টি দরিদ্র পরিবারের মাঝে এসব স্যানিটারি ল্যাট্রিন বিতরণ করা হয়।
স্বাস্থ্যসম্মত স্যানিটারী ল্যাট্রিন বিতরণ অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার মশিউর রহমান মন্ডল, কুড়িগ্রাম এপি’র  ম্যানেজার নীতা ফ্লোরা দাস, এপি’র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ আমজাদ হোসেন, ইউপি সদস্য গোলজার হোসেন, টেকনিকেল  স্পেশালিস্ট পল্লব কান্তি রায়, ড. ফারুকসহ স্থানীয় গণ্যমান ব্যক্তি উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম এপি’র  ম্যানেজার নীতা ফ্লোরা দাস তার বক্তব্যে বলেন, ওয়াল্ড ভিশন বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ সমাজের অবহেলিত ও খেটে-খাওয়া মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিনামূল্যে টিউবওয়েল বিতরণ, শীতকালীন সময়ে কম্বল বিতরণ, দুর্যোগপুর্নকালে ত্রাণ বিতরণসহ নানাবিধ সমাজসেবামূলক কাজ করছে।
তারই ধারাবাহিকতায় হলোখানায় আজ ৫৪টি দরিদ্র পরিবারের মাঝে এসব স্যানিটারি ল্যাট্রিন বিতরণ করা হলো। হলোখানায় মোট ৮৩টি পরিবার এই স্যানিটারি ল্যাট্রিন পাবে।
তিনি আরো জানান, কুড়িগ্রাম সদরের ৩টি ইউনিয়নে পর্যায় ক্রমে ১৮৯টি দরিদ্র পরিবারের মাঝে এসব স্যানিটারি ল্যাট্রিন বিতরণ করা হবে।
খুব দ্রুতই সকলকে স্যানিটেশনের আওতায় আনতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যর্থ করেন তিনি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!