কুলাউড়ায় হাফিজ ছাত্রদের পাগড়ি পরিধান ও এমপিকে সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুলাউড়ায় হাফিজ ছাত্রদের পাগড়ি পরিধান ও এমপিকে সংবর্ধনা

  • রবিবার, ১০ মে, ২০২৬

Manual8 Ad Code

এইবেলা. কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের নাজিরের চক আহমদিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসায় আলহাজ্ব মো. শওকতুল ইসলাম শকু এমপিকে সংবর্ধনা ও পবিত্র কোরআন শরিফ হিফজ সম্পন্নকারী ৩ ছাত্রকে পাগড়ি পরিধান করা হয়েছে। রোববার  (১০ মে) বিকেল আড়াইটায় মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা, যুক্তরাষ্ট্র প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ ও মাদ্রাসার সুপার আব্দুস সামাদ কায়েছের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শওকতুল ইসলাম শকু এমপি।

Manual2 Ad Code

এসময় মাদ্রাসা কর্তৃপক্ষের বিভিন্ন দাবির প্রেক্ষিতে প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রথমে মাদ্রাসায় পানি সংকট নিরসনে জরুরী ভিত্তিতে একটি গভীর নলকূপ স্থাপনের প্রতিশ্রুতি দেন। এছাড়া মাদ্রাসার সীমানা প্রাচীর নির্মাণসহ মাদ্রাসাকে এমপিওভুক্তিকরণসহ সকল সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ^াস প্রদান করেন।

Manual5 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক রেদোয়ান খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, বর্তমান কমিটির সিনিয়র সহ সভাপতি আব্দুল জলিল জামাল, বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসার সুপার মুফতি মাওলানা মো. আহসান উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী বাজার জিএস কুতুব শাহ আলিম মাদ্রাসার সুপার আবুল বাশার, শিক্ষক আব্দুল মজিদ, বিএনপি নেতা আব্দুল আজিজ চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক জুবের আহমদ খান, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন,  নাজমুল বারী সোহেল, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মুকিত বুলবুল, সহ-সভাপতি আব্দুল মতলিব, বিএনপি নেতা আনকার আহমদ, আসুক আহমদ, সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক রাহেল মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমদ টিপু, সদস্য সচিব সাইফুর রহমানসহ মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটির সকল নেতৃবৃন্দ। মাদ্রাসা কমিটির সহ-সভাপতি লিয়াকত আলী, মুহিদ মিয়া, ইমাম আব্দুল লতিফ, সহযোগী সদস্য সচিব আনকার আহমদ ও আলতাফ হোসেন সুহেল, শিক্ষানুরাগী সদস্য শাহেদ মিয়া, সদস্য আব্দুর রহিম, সেবুল আহমদ ও সোহেল মিয়া প্রমুখ।

Manual7 Ad Code

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শওকতুল ইসলামের উপস্থিতিতে ৩ জন কোরআন শরীফ হিফজ সম্পন্নকারী শিক্ষার্থী হাফিজ সিদ্দিকুর রহমান, হাফিজ মাহফুজুর রহমান তাওহীদ, হাফিজ রাফি মিয়াকে পাগড়ি পরিধান করান মুফতি আহসান উদ্দিন। এছাড়া হিফজ সম্পন্নকারী তিন শিক্ষার্থীকে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাইফুর রহমান নগদ ১০ হাজার টাকা করে উপহার প্রদান করেন। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!