কুড়িগ্রামে খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন করবেন ত্রাণমন্ত্রী আসাদুল  হাবিব  দুলু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুড়িগ্রামে খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন করবেন ত্রাণমন্ত্রী আসাদুল  হাবিব  দুলু

  • রবিবার, ১০ মে, ২০২৬

Manual4 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নে আগামীকাল রবিবার দুপুর ১২টা ৩০ মিনিটে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল  হাবিব দুলু ( এমপি)।
“আরাজী পলাশবাড়ী মৌজার দাশেরহাট ছড়া থেকে এসিল্যান্ড ছড়া সংযোগ খাল পর্যন্ত পুনঃখনন” শীর্ষক এ প্রকল্পের আওতায় প্রায় ২ কিলোমিটার খাল পুনঃখননের কাজ করা হবে। চলতি অর্থবছরের মধ্যেই প্রকল্পের কাজ শুরু ও সমাপ্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রকল্প সূত্রে জানা গেছে, শ্রমিক ব্যয় বাবদ বরাদ্দ রাখা হয়েছে ২৫ লাখ ৬২ হাজার ৪০ টাকা। এ প্রকল্পে ১১৯ জন শ্রমিক ৪০ দিন কাজ করবেন। এছাড়া ২৫ লাখ ৯১ হাজার ৯৫৫ টাকা ব্যয়ে  ৩ টি কালভার্ট নির্মাণ, ভেকুর মাধ্যমে মাটি কাটা, বৃক্ষরোপণ, লেভেলিং ও ড্রেসিংয়ের কাজ করা হবে। সব মিলিয়ে প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৫১ লাখ ৫৩ হাজার ৯৫৫ টাকা।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন  (ইজি পিপি) প্রকল্পের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
এদিকে প্রকল্প উদ্বোধনকে সামনে রেখে আজ শনিবার  দুপুরে প্রকল্প এলাকা পরিদর্শন করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, হলোখানা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম রেজা, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব মনোয়ার হোসেন লিটন এবং প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা মোঃ জসিম উদ্দিনসহ সংশ্লিষ্টরা।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!