শপথের পর প্রথমবার বড়লেখায় এমপি জহরত আদিব চৌধুরী নেতাকর্মী ও শুভাকাঙ্খিরা উচ্ছ্বসিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

শপথের পর প্রথমবার বড়লেখায় এমপি জহরত আদিব চৌধুরী নেতাকর্মী ও শুভাকাঙ্খিরা উচ্ছ্বসিত

  • শুক্রবার, ১৫ মে, ২০২৬

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual7 Ad Code

মৌলভীবাজার ও হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী শপথ গ্রহণের পর প্রথমবারের মতো নিজ এলাকা মৌলভীবাজারের বড়লেখা সফর করেছেন। শুক্রবার (১৫ মে) দুপুরে তিনি বড়লেখায় পৌঁছালে গাংকুল গ্রামে পৈত্রিক বাসভবনে স্থানীয় দলীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বিকেল চারটায় দলীয় নেতাকর্মী ও স্থানীয় বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে বড়লেখার উন্নয়ন, অগ্রগতি ও সাংগঠনিক নানা বিষয় নিয়ে মতবিনিময় ও খোলামেলা আলোচনা করেন।

Manual3 Ad Code

মতবিনিময় সভায় ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি বলেন, নির্বাচনী এলাকার সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদের সঙ্গে পরামর্শ ও সমন্বয় করে এলাকার উন্নয়নে তিনি কাজ করবেন। তিনি আরও বলেন, বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করা হবে। নেতাকর্মীদের সমস্যা ও সম্ভাবনার কথা শুনে বড়লেখার সার্বিক উন্নয়নে কাজ করার কথাও জানান তিনি। বিশেষ করে শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে অগ্রধিকার দেওয়ার কথা উল্লেখ করেন তিনি।

গাংকুলে নিজ বাসভবনে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক মহিদ আহমদ চৌধুরী, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হায়দার, সহকারী প্রধান শিক্ষক দিবাকর দাস, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আমিনা বেগম ডলি, উপজেলা যুবদল ও ক্রীড়া সংস্থার সদস্যসচিব ইকবাল হোসেন, দক্ষিণভাগ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুর রহমানসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

Manual7 Ad Code

উল্লেখ্য, আগামীকাল শনিবার ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী পৌরশহরের পানিধারে অবস্থান করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। এর আগে সকাল ১১টায় ইউএনও কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!