ওসমানীনগরে তিফিয়া হিফযুল কোরআন একাডেমির পাগড়ি ও সনদ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষকের অবসর গ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠান নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ভাঙচুর ছাতকে পার্কিং করা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২ রৌমারীতে গরুর নিলামের ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ  বড়লেখায় ইউপি সদস্য সোনামের শপথ গ্রহণে নেই কোনো আইনি বাধা- আইনি লড়াইয়েই মেয়াদ পার! কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ ছাতকে সরকারি সেবায় চাঁদা দাবির প্রতিবাদের জের: সাংবাদিকের ওপর হামলা ও অপপ্রচারের অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে পাইপগান উদ্ধার: মামলা দায়ের

ওসমানীনগরে তিফিয়া হিফযুল কোরআন একাডেমির পাগড়ি ও সনদ বিতরণ

  • রবিবার, ২৪ মে, ২০২৬

Manual6 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ঃঃ

Manual6 Ad Code

বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহর কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, কুরআন শরীফের প্রতিটি শব্দ স্বয়ং আল্লাহর কথা। যারা পবিত্র কুরআনের নির্দেশনা মেনে চলবে তারা নিশ্চয়ই সফলকাম হবে। কেননা কুরআন একমাত্র জীবন বিধান যা মানুষকে সুন্দর সুশৃঙ্খল জীবন উপহার দিতে পারে। তাই কুরআনের আলোকে নিজেদের গড়ে তোলার মাধ্যমে সমাজ থেকে অন্ধকার দূর করা সকলের দায়িত্ব।

শনিবার (২৩ মে) লতিফিয়া হিফযুল কোরআন একাডেমি ওসমানীনগরের হিফয সমাপনকারী ছাত্রদের পাগড়ি ও সনদ বিতরণ উপলক্ষে বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী উপরোক্ত কথাগুলো বলেন।

Manual2 Ad Code

মৌলভী মাহমুদ আলীর সভাপতিত্বে ও একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা এম এ রবের পরিচালনায় সূচিত মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মুহাম্মদ আজাদ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চান্দাইরপাড়া সুন্নিয়া হাফিজিয়া ফাযিল মাদরাাসার অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, দারুল হাদিস সৎপুর কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নোমান, হযরত শাহজালাল (রহ:) কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুফতি আল আমিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ওসমানীনগর উপজেলা সভাপতি এসটিএম ফখর উদ্দিন, অফিস সম্পাদক ইমাদ উদ্দিন লিলু, আল ইসলাহ ওসমানীনগর উপজেলার সাবেক সভাপতি মাওলানা কাজী আ ফ ম আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনবী, জালালিয়া আল কুরআন গবেষণা পরিষদের সহ সভাপতি আজির উদ্দিন (মেম্বার), অফিস সম্পাদক আব্দুল ওয়াদুদ, কুরুয়া ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আখতার আলী, আলহাজ্বমিনা বেগম নুরানীয় মহিলা মদাখিল মাদরাসার অধ্যক্ষমাওলানা আব্দুল কাইয়ুম, ইয়াকুবিয়া হিফযুল কোরআন বোর্ড ওসমানীনগর উপজেলা সভাপতি হাফেজ সিরাজুল ইসলাম, তালামীয সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক ফয়ছল ইসলাম, দক্ষিন সুরমা উপজেলা সভাপতি শামছুল ইসলাম, কে এম শুহেদ আহমদ, মাওলানা মুজতবা আহমদ মিছলু, মাওলানা কবির আহমদ, মাওলানা ওলিদুর রহমান, মাওলানা শাকির আহমদ চৌধুরী, ওসমানীনগর উপজেলাসভাপতি জাকির হোসাইন, সাধারণ সম্পাদক জুমান আহমদ জামিল।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!