ওসমানীনগরে সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে হিজরি নববর্ষ উদযাপন ও আলোচনা  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

ওসমানীনগরে সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে হিজরি নববর্ষ উদযাপন ও আলোচনা 

  • বুধবার, ১৭ জুন, ২০২৬

Manual4 Ad Code
ওসমানীনগর প্রতিনিধি ::
সিলেটের ওসমানীনগে সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে পবিত্র হিজরি নববর্ষ ১৪৪৮ হিজরি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার শাহ সিদ্দিক (রহ.) জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে “মহররমের শিক্ষা, তাৎপর্য ও সমসাময়িক প্রাসঙ্গিকতা” শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওসমানীনগর সংস্কৃতি কেন্দ্রের সভাপতি রেজওয়ানুর রহমান চৌধুরী শাহিনের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারি ও ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাহেদুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে অত্যন্ত মূল্যবান ও তাৎপর্যপূর্ণ বক্তব্য প্রদান করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি, দার্শনিক ও শাহ সিদ্দিক (রহ.) জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিকদার মোহাম্মদ কিব্রিয়াহ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওমর ফারুক (রা.) একাডেমির প্রধান শিক্ষক মর্তুজা আলী, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ, সিলেট-এর ভাইস প্রিন্সিপাল মো. মোস্তফা কামাল এবং বিশিষ্ট সমাজসেবক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য সৈয়দ নুরুল ইসলাম শাহজাহান।
সভায় বক্তারা বলেন, মহররম মাস শুধু নতুন বছরের সূচনাই নয়, বরং ত্যাগ, সত্য, ন্যায় ও আদর্শ প্রতিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত। বিশেষ করে কারবালার ঐতিহাসিক ঘটনা মানবজাতিকে অন্যায়, জুলুম ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে সীমিত সামর্থ্য নিয়েও কীভাবে দৃঢ় অবস্থান গ্রহণ করতে হয়, সেই শিক্ষা দেয়। তাঁরা নতুন হিজরি বছরকে আত্মশুদ্ধি, মানবসেবা, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধে উজ্জীবিত হওয়ার মাধ্যমে উদযাপনের আহ্বান জানান।
শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে। বর্তমান প্রজন্মকে নিজস্ব ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে সচেতন হয়ে জ্ঞান, আদর্শ ও দেশপ্রেমে সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!