বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল

বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার

  • সোমবার, ২২ জুন, ২০২৬

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখায় হাজী জামাল কমপ্লেক্স নামক কমিউনিটি সেন্টার থেকে ফ্রিজসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনায় সম্পৃক্ত চোর মো. কামরান আলীকে রোববার রাতে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার চুকারপুঞ্জি গ্রামের আলী আকবরের ছেলে। গ্রেফতার চোরের দেওয়া তথ্যে পুলিশ চুরি যাওয়া মালামালসহ চোরাই কাজে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধার করেছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতার চোরকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

Manual5 Ad Code

জানা গেছে, ১৮ জুন রাতে অজ্ঞাতনামা চোরেরা উপজেলার দক্ষিনভাগ দক্ষিন ইউনিয়নের রতুলি গাংকুল এলাকার হাজী জামাল কমপ্লেক্স নামক কমিউনিটি সেন্টারের অফিস কক্ষ হতে ১টি ফ্রিজ সহ প্রায় লাখ টাকার বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। এব্যাপারে কমিউনিটি সেন্টারের তত্ত্বাবধায়ক থানায় মামলা করেন।

Manual1 Ad Code

ওসি মো. মনিরুজ্জামান খান জানান, চুরির মামলার তদন্তকারী অফিসার চুরির ঘটনায় সরাসরি সম্পৃক্ত এক আসামিকে রোববার রাতে গ্রেফতার করেন। তার দেওয়া তথ্যানুযায়ি চোরাই মালামালও উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!