আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ

  • বুধবার, ২৪ জুন, ২০২৬

Manual6 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি::
নওগাঁর আত্রাইয়ে শেখর কুমার সরকার (২৫) নামে এক এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) রাতে উপজেলার আত্রাই নদীর তীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শেখর কুমার সরকার উপজেলার দর্শন গ্রামের মৃত সমর চন্দ্র সরকারের ছেলে। তিনি বগুড়ার একটি বেসরকারি সংস্থায় (এনজিও) কর্মরত ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায় শেখর কুমার সরকার গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে বাড়িতে ফেরেন। বাড়িতে এসে তিনি প্রচণ্ড গরম লাগছে বলে জানান এবং কিছুক্ষণ বাইরে থেকে ঘুরে আসার কথা বলে আবার বাড়ি থেকে বের হন।
রাত বাড়লেও শেখর বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। রাত ১১টার দিকে তার মা এক আত্মীয়কে সঙ্গে নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে আত্রাই নদীর তীরে শেখরকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। মরদেহের পাশে বমির চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আত্রাই থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!