জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাবার অবস্থা আশঙ্কাজনক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল

জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাবার অবস্থা আশঙ্কাজনক

  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬

Manual8 Ad Code

জুড়ী সংবাদদাতা:

Manual3 Ad Code

জুড়ীতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত যুবক মুন্না আহমদ বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। একই ঘটনায় নিহতের বাবা গুরুতর আহত মিলন মিয়ার অবস্থা আশঙ্কাজনক। তিনি মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ভবানীপুর এলাকার লন্ডনি বাড়ি সংলগ্ন জুড়ী জালালিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার পাশের নির্মাণাধীন একটি পাঁচতলা ভবনে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত মুন্না আহমদ ও তার বাবা মিলন মিয়া একইসঙ্গে ভবানীপুর এলাকার একটি নির্মাণাধীন পাঁচতলা ভবনে কাজ করছিলেন। কাজের একপর্যায়ে ভবনের ভেতরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে তারা দুজন বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মুন্না আহমদ মারা যান। অপরদিকে নিহতের বাবা গুরুতর আহত মিলন মিয়াকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

Manual3 Ad Code

জুড়ী থানার ওসি রফিকুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনায় স্বজনদের কোনো অভিযোগ নেই। ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদনে থানায় অপমৃত্যু মামলা কিংবা ময়নাতদন্তের ব্যবস্থা নেয়নি থানা পুলিশ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!