আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার কমলগঞ্জে সংবাদ সম্মেলন ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে মোটরসাইকেল কেড়ে নিলো ২ তরুণের প্রাণ ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার কমলগঞ্জে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর অভিযোগ- হয়রানিমুলক মামলা ও হুমকি

আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

  • রবিবার, ২৮ জুন, ২০২৬

Manual2 Ad Code
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::
নওগাঁর আত্রাইয়ে আত্রাই নদী থেকে আলীমুদ্দীন (৮৫) নামে এক মানসিক অবিবাহিত প্রতিবন্ধী বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করেছে আত্রাই থানা পুলিশ।
 শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৮ নং হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া গ্রাম সংলগ্ন নদীর ধার থেকে লাশটি উদ্ধার করা হয়।
​নিহত আলীমুদ্দীন পার্শ্ববর্তী মান্দা উপজেলার শিবনগর ঘোষ পাড়া গ্রামের মৃত দুখুর মিঞার ছেলে। তিনি অবিবাহিত এবং মানসিকভাবে প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বান্দাইখাড়া গ্রামের বাসিন্দা শবদুলের বাড়ির পাশে আত্রাই নদীর ধার দিয়ে আলী নামের এক যুবক হেঁটে যাচ্ছিলেন। এ সময় তিনি নদীতে একটি লাশ ভাসতে দেখে জানাজানি করেন। মুহূর্তের মধ্যে খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক জনতা নদী পাড়ে ভিড় জমায়। পরে বিষয়টি আত্রাই থানা পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে আত্রাই থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে নিহতের পরিবারের সাথে যোগাযোগ করে তার পরিচয় শনাক্ত করা হয়।
​আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুব আলম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নদী থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরিচয় পাওয়া গেছে, তিনি মান্দা উপজেলার বাসিন্দা। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!