জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট ১ জনের মৃত্যু  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার কমলগঞ্জের পালিতকোনা পূজামন্ডপে গুণীজন সংবর্ধনা ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণ করলেন সুনামগঞ্জ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ জুড়ী উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট ১ জনের মৃত্যু 

  • মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

Manual1 Ad Code
 জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি  :
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সাগরনাল চা বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অঞ্জলি বুনার্জি নামে ১ নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে।
পারিবার সূত্রে জানা যায়, নিহত অঞ্জলি বুনার্জির বাড়ি ফুলতলা ইউনিয়নের এলবিনটিলা চা বাগানে। তিনি বেড়াতে এসে সাগরনাল চা বাগানে অবস্থানকালে রবিবার ২৮ জুন অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাগরনাল ইউনিয়নের ইউপি সদস্য প্রদীপ যাদব। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জড়ী থানার ডিউটি অফিসার আলাউদ্দিন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews