আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে গ্রামগঞ্জে বাড়ছে চোরদের দৌরাত্ম্য আতঙ্কে উপজেলাবাসী আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুলাউড়ায় ব্র্যাকের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কমলগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট ১ জনের মৃত্যু  বড়লেখায় শিল্পকলা একাডেমীর রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

Manual7 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি::
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বলেন, একটি উন্নত ও শান্তিময় উপজেলা গঠনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার কোনো বিকল্প নেই। আইনশৃঙ্খলার অবনতি ঘটে এমন যেকোনো পরিস্থিতি কঠোর হস্তে দমন করা হবে। মাদক, জুয়া, ইভটিজিং ও চোরাচালানের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে।
এলাকার শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং অপরাধমুক্ত সমাজ গড়তে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীসহ সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আত্রাইকে একটি নিরাপদ ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে সক্ষম হব।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম, আত্রাই থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু আনাছ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মঞ্জুরুল আলম, মো. নাজিমুদ্দিন, আফজাল হোসেন, সম্রাট হোসেন, মামনুর রশিদ,  তোফাজ্জল হোসেন খান তোফা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন, গণমাধ্যম কর্মী। সভায় বক্তারা উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন এবং বর্তমান শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!