আত্রাইয়ে দুঃস্থ-অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তার চাল বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

আত্রাইয়ে দুঃস্থ-অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তার চাল বিতরণ

  • বুধবার, ১ জুলাই, ২০২৬

Manual8 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::

Manual2 Ad Code

নওগাঁর আত্রাই উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বরাদ্দপ্রাপ্ত চাল দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ কার্য (চাল) বিতরণ করা হয়েছে। বুধবার (০১ জুলাই) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখা, আত্রাই-এর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত কার্যক্রমে উপজেলার ৮ টি ইউনিয়নের মোট ১,০০০ জন অসহায় ও দুঃস্থ লোকের মাঝে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

Manual6 Ad Code

​উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫১, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার সবসময় দেশের সাধারণ ও মেহনতি মানুষের পাশে রয়েছে।

দুর্যোগের এই সময়ে কোনো মানুষ যেন খাদ্যের কষ্টে না ভোগে, সে লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আত্রাই উপজেলার প্রতিটি দুঃস্থ ও অসহায় পরিবারের ঘরে ঘরে খাদ্য  সহায়তা পৌঁছে দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সরকারের এই মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, উপজেলা প্রশাসন সবসময় প্রান্তিক ও প্রকৃত অসহায় মানুষের অধিকার ও সরকারি সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর আজকের এই ত্রাণ বিতরণ কার্যক্রম অত্যন্ত স্বচ্ছতার সাথে তালিকাভুক্ত প্রকৃত দুঃস্থদের মাঝে বণ্টন করা হয়েছে। যেকোনো দুর্যোগে বা প্রয়োজনে আত্রাই উপজেলা প্রশাসন সাধারণ মানুষের পাশে থেকে সর্বদা সেবা দিয়ে যাবে।

Manual4 Ad Code

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম কামরুজ্জামান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম- সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলমসহ আত্রাই উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা শাখার
প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Manual6 Ad Code

​আলোচনা সভা ও আনুষ্ঠানিকতা শেষে প্রধান অতিথি ও সভাপতি নিজ হাতে উপস্থিত দুঃস্থ ও অসহায় সাধারণ মানুষের মাঝে ৩০ কেজি করে চালের বস্তা তুলে দেন। সুশৃঙ্খলভাবে ১০০০ জন সুবিধাভোগীর মাঝে এই ত্রাণ কার্য পরিচালনা করা হয়। সরকারি এই মানবিক সহায়তা পেয়ে এলাকার অসহায় মানুষের মুখে হাসি ফুটে ওঠে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!