প্রধানমন্ত্রী’র নির্দেশে ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে সাইফুর রহমান রানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন : সভাপতি বিধান দে, সম্পাদক সাইফুল ইসলাম লন্ডনে বাংলাদেশ বইমেলায় শমশেরনগর হাসপাতাল ইউকে কমিটির ২ উপদেষ্টাকে সম্মাননা প্রদান প্রধানমন্ত্রী’র নির্দেশে ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে সাইফুর রহমান রানা ছাতক পৌরসভার নতুন বাজেট ঘোষণা বরাদ্দ কমায় নাগরিকদের মিশ্র প্রতিক্রিয়া আত্রাইয়ে দুঃস্থ-অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তার চাল বিতরণ ছাতকের জাউয়া বাজারে উলামা ঐক্য পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ছাতকে গ্রামগঞ্জে বাড়ছে চোরদের দৌরাত্ম্য আতঙ্কে উপজেলাবাসী আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুলাউড়ায় ব্র্যাকের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কমলগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী’র নির্দেশে ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে সাইফুর রহমান রানা

  • বুধবার, ১ জুলাই, ২০২৬

Manual2 Ad Code
​মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি::
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা সদরের বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
অগ্নিকাণ্ডের ঘটনায় নিঃস্ব হওয়া ব্যবসায়ীদের পুনর্বাসন ও তাৎক্ষণিক সহায়তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। ভূরুঙ্গামারী সদর বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পরিবারের মাঝে এই নগদ অর্থ বিতরণ করা হয়।
​ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য  সাবেক এমপি আলহাজ্ব সাইফুর রহমান রানা।
​প্রধান অতিথির বক্তব্যে জননেতা সাইফুর রহমান রানা বলেন, “ভূরুঙ্গামারী সদর বাজারের এই অগ্নিকাণ্ড অত্যন্ত হৃদয়বিদারক। আমাদের নেতা তারেক রহমান সবসময় দেশের যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।
আজ তাঁর পক্ষ থেকে এই ক্ষুদ্র উপহার নিয়ে আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। জাতীয়তাবাদী দল সবসময় আপনাদের সুখে-দুঃখে পাশে থাকবে।”
​অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী নেতা, স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারেক রহমানের এই মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন ক্ষতিগ্রস্ত সাধারণ ব্যবসায়ীরা।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!