বড়লেখা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন : সভাপতি বিধান দে, সম্পাদক সাইফুল ইসলাম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

বড়লেখা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন : সভাপতি বিধান দে, সম্পাদক সাইফুল ইসলাম

  • বুধবার, ১ জুলাই, ২০২৬

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন ঈদগাহবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান রঞ্জন দে, সহসভাপতি নির্বাচিত হয়েছেন ছোটলিখা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক অজয় চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম।

Manual5 Ad Code

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে হাজী শামছুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রহমান ও অর্থ সম্পাদক পদে গল্লাসাঙ্গন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাকারিয়া হোসেন নির্বাচিত হয়েছেন। ২৭ জুন শনিবার বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসবমূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।

উপজেলার ৩১টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৩৩৯ জন শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করেন। গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসার এনাম উদ্দিন।

Manual1 Ad Code

বিনা-প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিতরা হলেন- সিনিয়র সহসভাপতি মো. বাবুল হোসেন, সহসাধারণ সম্পাদক নিকুঞ্জ কুমার দাস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিশ্বনাথ নাহা, তথ্য ও প্রচার সম্পাদক অভিমুনা দাস, সমাজকল্যাণ সম্পাদক বিলাল আহমদ, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক আশরাফুর রহমান, প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ইমরান খান, গণসংযোগ সম্পাদক মুহাম্মদ কামাল উদ্দিন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!