আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

  • বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

Manual5 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি::

নওগাঁর আত্রাইয়ে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আতিকুর রহমান সুজা (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে রাজশাহী জেলার বাগমারা এলাকায়
অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আতিকুর রহমান সুজা আত্রাই উপজেলার মহাদিঘী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। মহাদিঘী কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত ছিলেন আতিকুর।

Manual1 Ad Code

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় মহাদিঘী কমিউনিটি ক্লিনিকে ঔষধ নিতে যান ভুক্তভোগী শিশু। সেখানে তাকে একা পেয়ে শরীরের স্পর্শকাতর জায়গায় স্পর্শ করেন স্বাস্থ্য কর্মী আতিকুর। এক পর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা চালানো হয়। তাৎক্ষণিক শিশুটি চিৎকার করলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান আতিকুর।

Manual4 Ad Code

তিনি বলেন, ঘটনার পর ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে পরের দিন বুধবার আতিকুরকে আসামী করে ধর্ষণ চেষ্টার মামলা করা হয়। এর পর থেকেই আসামীকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছিলো। বৃহস্পতিবার সকালে পাশ্ববর্তী রাজশাহী জেলার বাগমারা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।##

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!