কুলাউড়া পৌর বিএনপি- সিলেকশন নয় ইলেকশন’ চান নেতাকর্মীরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুলাউড়া পৌর বিএনপি- সিলেকশন নয় ইলেকশন’ চান নেতাকর্মীরা

  • শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

Manual4 Ad Code
কুলাউড়া প্রতিনিধি ::
মৌলভীবাজারের কুলাউড়া পৌর বিএনপির দ্রুত কাউন্সিলর সম্পন্ন করার লক্ষ্যে এক বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। ২ জুলাই বৃহস্পতিবার রাতে শহরের (দক্ষিণের দাওয়া কনভেনশন হলে) পৌর বিএনপির আহ্বায়ক কমিটির উদ্যোগে এ বর্ধিত সভা অনুষ্টিত হয়। সভায়
সিলেকশন নয় ইলেকশন’ চান সর্বস্তরের নেতাকর্মীরা।
পৌর বিএনপির আহ্বায়ক খন্দকার মুহিবুর রহমান মলাইয়ের সভাপতিত্বে ও পৌর বিএনপির  সদস্য জুবের খাঁনের সঞ্চালনায় বক্তব্য দেন পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, যুগ্ম আহ্বায়ক ওলিউর রহমান শিপলু, যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর কায়ছার আরিফ, যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর হারুনুর রশিদ,সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আলী আজন, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামিম আহমেদ, সুরমান আহমেদ সুমাইয়া আক্তার সুমা ও তাছলিমা আক্তার মনি সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
বর্ধিত সভায় বক্তারা বলেন, বর্তমান আহ্বায়ক কমিটির মেয়াদ প্রায় ২ বছর অতিবাহিত হয়ে গেলেও আজো কাউন্সিল না হওয়ায় হতাশা ও ক্ষোভ বাড়ছে নেতা কর্মীদের মধ্যে।  কাউন্সিল ছাড়া কোন অবস্থায় মনোনিত কমিটি হলে তারা তা কখনো মেনে নিবেন না বলেও হুঁশিয়ারি দেন।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!