জুড়ীতে ভাওয়ানিবাড়ি মসজিদের পূর্ণনির্মাণ কাজের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

জুড়ীতে ভাওয়ানিবাড়ি মসজিদের পূর্ণনির্মাণ কাজের উদ্বোধন

  • সোমবার, ৬ জুলাই, ২০২৬

Manual5 Ad Code

জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের মোহাম্মদপুর (কৃষ্ণনগর) গ্রামের ঐতিহ্যবাহী ভাওয়ানিবাড়ি মসজিদের পূর্ণনির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

Manual4 Ad Code

রোববার (৫ জুলাই) সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজের উদ্বোধন করেন সাবেক উপজেলা বিএনপির কোষাধক্ষ ও পশ্চিম জুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সামছু মিয়া।

Manual6 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাজী সামছু মিয়া বলেন, মরহুম সাবেক সংসদ সদস্য ও খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী একসময় এই মসজিদটি টিন দিয়ে নির্মাণ করে দিয়েছিলেন। এছাড়া মসজিদের জন্য ভূমি দান করেন এলাকার মরহুম উসমান আলী, মরহুম নইব আলী, মরহুম ইয়াছিন আলী ও মরহুম মনোহর আলী। তাঁদের অবদান এলাকাবাসী চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি আরও জানান, মসজিদের পূর্ণনির্মাণ কাজে তাঁর পরিবারের পক্ষ থেকে ২ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। পাশাপাশি মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ নাসির উদ্দিন আহমেদ মিঠু মসজিদ নির্মাণের জন্য ১ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দিয়েছেন। এছাড়া একই আসন থেকে একাধিকবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর কন্যা এবং ত্রয়োদশ জাতীয় সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী মসজিদের জন্য চার টন চাল বরাদ্দ দিয়েছেন।

হাজী সামছু মিয়া বলেন, এই মসজিদটি শুধু একটি নামাজের স্থান নয়, এটি আমাদের ধর্মীয়, সামাজিক ও ঐতিহ্যের অংশ। যারা শুরু থেকে আজ পর্যন্ত বিভিন্নভাবে এই মসজিদের উন্নয়নে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভানুধ্যায়ী, প্রবাসী ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানাই—আল্লাহর ঘরের এই নির্মাণকাজে যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন। আপনাদের আন্তরিক সহযোগিতায় একটি দৃষ্টিনন্দন ও টেকসই মসজিদ নির্মাণ সম্ভব হবে।

তিনি আরও বলেন, আমাদের এলাকার সংসদ সদস্য আলহাজ নাসির উদ্দিন আহমেদ মিঠু মহোদয়ের কাছেও বিনীত অনুরোধ থাকবে, তিনি যেন ভবিষ্যতেও এই মসজিদের নির্মাণকাজে আরও বরাদ্দ ও সহযোগিতা প্রদান করেন।

Manual4 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাওয়ানিবাড়ি মসজিদের ইমাম মাওলানা মামুনুর রশিদ, ব্যবসায়ী আব্দুল জলিল, পশ্চিম জুড়ী ইউনিয়ন বিএনপির ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মঈন উদ্দিন, পশ্চিম জুড়ী ইউনিয়ন বিএনপির ৪ নং ওয়ার্ডের সভাপতি ওহাব আলী, ইউনিয়ন বিএনপির সদস্য সোনা মিয়া, সোহাগ মিয়া, এখলাছ মিয়া, ইউসুফ আলী, আব্দুর রশিদ, আব্দুস সামাদ, হাবিবুর রহমান সহ পশ্চিম জুড়ী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার মুরব্বিয়ান।

অনুষ্ঠানের শেষে মসজিদের সফল নির্মাণকাজ, দাতা ও মুসল্লিদের কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ মনিরুল ইসলাম।

Manual2 Ad Code

স্থানীয়দের প্রত্যাশা, সকলের সম্মিলিত সহযোগিতায় ভাওয়ানিবাড়ি মসজিদের পূর্ণনির্মাণ কাজ দ্রুত সম্পন্ন হবে এবং এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আদর্শ ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!