কুড়িগ্রামে ৩ দিনব্যাপী মা ও নবজাতকের যত্ন, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও কমিউনিটি এনগেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

কুড়িগ্রামে ৩ দিনব্যাপী মা ও নবজাতকের যত্ন, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও কমিউনিটি এনগেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

  • রবিবার, ১২ জুলাই, ২০২৬

Manual5 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মা ও নবজাতকের যত্ন, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য এবং কমিউনিটি এনগেজমেন্ট বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান ১২ জুলাই’২০২৬ইং কুড়িগ্রাম এসএসবিসি প্রকল্প অফিস ওয়াল্ড ভিশনে অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ইউনিসেফ এর আর্থিক সহযোগিতায় কুড়িগ্রাম জেলার (কুড়িগ্রাম সদর, ও নাগেশ্বরী উপজেলায়) এসএসবিসি প্রকল্পটি মাতৃ, নবজাতক, শিশু এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্য উন্নয়নে কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রকল্পটি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ উল্লেখিত উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের (CHCP, HA, AHI, HI, MT-EPI,FPI and FWA) Maternal Newborn Care and Adolescent Health (MNCAH) এর উপর দক্ষতা উন্নয়নে এসএসবিসি প্রকল্প অফিসে ১২-১৪ই জুলাই মোট ০৩ (তিন) দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-  সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস, উপ-পরিচালক পরিবার পরিকল্পনা মোজাম্মেল হক, ডেপুটি সিভিল সার্জন ডাঃ এসএম গোলাম মোহাইমেন, মেডিকেল অফিসার ডাঃ আবু রায়হান, মেডিকেল অফিসার ডিজিস কন্ট্রোল ডাঃ আর রাফি তামজিদ, মেডিকেল অফিসার মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহাদাত শাহরিয়ার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেজবাহ উদ্দিন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রকল্প ব্যবস্থাপক আজিজুল হক, প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার, ফিন্যান্স এন্ড এডমিন গ্রাবরিয়েল শিকদার প্রমূখ। উদ্বোধনী বক্তব্যে আমন্ত্রিতবৃন্দ বলেন, মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে দক্ষ স্বাস্থ্যকর্মী এবং সচেতন জনগোষ্ঠী গড়ে তোলা অত্যন্ত জরুরি। একই সঙ্গে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, পুষ্টি, মানসিক সুস্থতা এবং প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!