বড়লেখায় বন মামলার রায় : ৪ আসামী খালাস – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

বড়লেখায় বন মামলার রায় : ৪ আসামী খালাস

  • রবিবার, ২২ নভেম্বর, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, বড়লেখা প্রতিনিধি ::

Manual1 Ad Code

বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একটি বন মামলার (১২০/১৯) রায়ে ৪ আসামী খালাস পেলেন। রোববার দুপুরে রায় ঘোষণা করেন বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হরিদাস কুমার। খালাসপ্রাপ্ত আসামীরা হলেন- দক্ষিণভাগ উত্তর (কাঠালতলী) ইউপির কাটাজঙ্গল গ্রামের খলিলুর রহমানের ছেলে ছাদিুকুর রহমান, মৃত মাখন ঘোষের ছেলে সন্দ্বিপ ঘোষ, মৃত ভি সিংয়ের ছেলে পরেশ সিং ও মনো সিংয়ের ছেলে বিপুল সিংহ।

Manual4 Ad Code

মামলা সুত্রে জানা গেছে, উপজেলার ইলাম পুঞ্জির পূর্বপার্শের রিজার্ভ ফরেস্ট থেকে গাছ পাচারের অভিযোগে আসামীদের বিরুদ্ধে মাধব বনবিটের তৎকালিন বিট অফিসার শেখর রঞ্জন দাস (বর্তমান রেঞ্জ কর্মকর্তা) বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বন আইনে মামলা করেন। সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিজ্ঞ আদালত উক্ত মামলার রায়ে আসামীদের প্রত্যেককে বেখসুর খালাস প্রদান করেন।

Manual7 Ad Code

আদালতের এপিপি অ্যাডভোকেট গোপাল দত্ত বন আইনের উক্ত মামলায় আসামীদের খালাস পাওয়ার সত্যতা নিশ্চিত করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews