ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার

ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩

  • সোমবার, ৩ আগস্ট, ২০২৬

Manual4 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::

সিলেটের ওসমানীনগরে জণাকৃর্ণ বানিজ্যিক এলাকায় প্রকাশ্যে ধারালো অস্ত্রের মহড়া দিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ ৩ জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গত রোববার সন্ধ্যায় উপজেলার গোয়ালাবাজারে ঘটনাটি ঘটে। আটককৃতরা হলেন, উপজেলার বুরুঙ্গাবাজার ইউপির নিজ বুরুঙ্গা গ্রামের আব্দুল জলিলের ছেলে শিপন আহমদ (৩৮), একই গ্রামের দুলা চৌধুরীর ছেলে রোমান চৌধুরী (২৫) এবং ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার মৃত মো. সুলতান মিয়ার ছেলে মো. মাসুদ রানা নিরব(৩০)।

এ ঘটনায় উপজেলার গোয়ালাবাজার ইউপির জায়ফরপুর গ্রামের রাজমত আলীর ছেলে অটোরিকশা চালক রিপন আলী বাদি হয়ে ছিনতাইয়ের অভিযোগ এনে ওসমানীনগর থানায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

Manual6 Ad Code

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দক্ষিণ গোয়ালাবাজার বুরুঙ্গা অটোরিকশা স্ট্যান্ডে শিপন, রোমান, মাসুদ রানা গংরা সিএনজি অটোরিকশা চালক রিপন আলীর উপর ধারালো চাপাতি,বটি (দা) ও ডেগার দিয়ে হামলা চালিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় স্থানীয় অটোরিকশা চলক ও উপস্থিত জনতা তাদেরকে অস্ত্রসহ আটক করে রাখেন। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে এলে আটককৃতদরে থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়। পরে অস্ত্রসহ আটককৃতদরে পুলিশ ওসমানীনগর থানায় নিয়ে যায়।

Manual3 Ad Code

মামলার বাদি সিএনজি অটোরিকশা চালক রিপন আলী বলেন, রোববার সন্ধ্যায় শিপন, রোমান, মাসুদ রানা গংরা ধারালো অস্ত্রের মাধ্যমে আমাকে ভয় দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় আমার হাক চিৎকারে আশেপাশে উপস্থিত জনতা আমাকে রক্ষা করে অস্ত্রসহ ছিনতাইকারীদের আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।

Manual8 Ad Code

ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে ছিনতাই চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।##

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!