গণনার কারচুপিতে পরাজিত- বড়লেখায় নির্বাচনের প্রায় ৫ বছর পর ইউপি সদস্য রশিদ আহমদের শপথ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
গণনার কারচুপিতে পরাজিত- বড়লেখায় নির্বাচনের প্রায় ৫ বছর পর ইউপি সদস্য রশিদ আহমদের শপথ জিপিএ-৫ পাওয়া অহনার স্বপ্ন আইটিতে উচ্চতর ডিগ্রী নিয়ে দেশের সেবা করা কুড়িগ্রামের প্রান্তিক চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সেমিনার ছাতকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় শালিশে নিষ্পত্তি : প্রকাশ্যে ক্ষমা চাইলেন অভিযুক্তরা শতভাগ পাসসহ ৬৬ টি জিপিএ-৫ পেয়েছে শমশেরনগর বিএএফ শাহীন কলেজে লাশ হস্তান্তর : পনেরশ টাকার লোভে পড়ে ভারতীয় পন্য আনতে গিয়েছিলো তারা মিয়া- বন্দে আলী স: প্রা: বিদ্যালয়ে তিন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কমলগঞ্জে এমপি হাজী মুজিবকে নাগরিক সংবর্ধনা  ছাতকের তরুণ সাংবাদিক মোঃ তাজিদুল ইসলাম মাস্টার্স ডিগ্রি অর্জণ আদিবাসীরা দেশের নাগরিক হলেও রাষ্ট্রীয় অনেক সুযোগ সুবিধা থেকে এখনো বঞ্চিত

গণনার কারচুপিতে পরাজিত- বড়লেখায় নির্বাচনের প্রায় ৫ বছর পর ইউপি সদস্য রশিদ আহমদের শপথ

  • মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual4 Ad Code

বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য রশিদ আহমদ সোনাম সাড়ে ৪ বছর আইনি লড়াই শেষে মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ইউপি সদস্য হিসেবে শপথগ্রহণ করেছেন। উপজেলা পরিষদ সেমিনার কক্ষে তাকে শপথবাক্য পাঠ করান ইউএনও মাহবুবুল আলম মাহবুব। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, উপজেলা নির্বাচন অফিসার হাফিজুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম।

Manual4 Ad Code

জানা গেছে, ২০২১ সালের ২৮ নভেম্বরের ইউপি নির্বাচনে বড়লেখার গল্লাসাঙ্গন দাখিল মাদ্রাসা কেন্দ্রে ইউপি সদস্য পদে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন রশিদ আহমদ সোনাম। ভোট গণনায় জালিয়াতি করে প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তারা রশিদ আহমদ সোনামের প্রতিদ্বন্দ্বী প্রার্থী খসরুজ্জামানকে ৫ ভোটে বিজয়ী ঘোষণা করেন। ভোট জালিয়াতির ঘটনায় ভুক্তভোগি রশিদ আহমদ সোনাম নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেন।

ওই মামলায় ২০২৩ সালের ফেব্রুয়ারিতে মৌলভীবাজার সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মুহাম্মদ জালাল উদ্দিন ভোট জালিয়াতির মাধ্যমে ফেল করানো রশিদ আহমদ সোনামকে বিজয়ী ঘোষণা করেন। সংশোধিত গেজেট প্রকাশের পর শপথ গ্রহণের পুর্ব মুহুর্তে প্রতিপক্ষ খসরুজ্জামানের রিট পিটিশনে তার শপথগ্রহণ আটকা পড়ে। সর্বশেষ চলিত বছরের ৯ জুলাই বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খসরুজ্জামানের দায়েরকৃত রিট পিটিশনটি সরাসরি খারিজ করেন। একই সাথে আদালত নির্বাচনী ট্রাইব্যুনালের মূল রায় বহাল রেখে আগের সব স্থগিতাদেশ বাতিল ঘোষণা করেন। অবশেষে ৯ আগস্ট মৌলভীবাজার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রুবেল মাহমুদ ইউপি সদস্য রশিদ আহমদ সোনামকে ইউপি সদস্য হিসেবে শপথগ্রহণ করাতে বড়লেখা ইউএনও’কে নির্দেশ দেন।

Manual7 Ad Code

শপথ গ্রহণের পর রশিদ আহমদ সোনাম বলেন, ‘২০২১ সালের নির্বাচনে আমি প্রকৃত বিজয়ী ছিলাম। অনৈতিকভাবে প্রভাব খাটিয়ে কারচুপির মাধ্যমে আমাকে ভোটে পরাজিত দেখানো হয়েছিল। আদালতের রায়ে আমি ন্যায়বিচার পেয়েছি, সত্যের বিজয় হয়েছে।’
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব বলেন, ‘আদালতের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে নিজ বাহাদুরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে রশিদ আহমদ সোনামকে শপথ পড়ানো হয়েছে। এই শপথের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে তার ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দায়িত্ব গ্রহণ করেছেন।’
হাইকোর্টে রশিদ আহমদ সোনামের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী তৌফিক আনোয়ার চৌধুরী। তিনি বলেন, ‘দীর্ঘ শুনানি শেষে মহামান্য হাইকোর্টের রায়ে আমার মক্কেল ন্যায়বিচার পেয়েছেন। দীর্ঘ ৪ বছর ৯ মাস পর শপথ গ্রহণের মাধ্যমে তিনি তার কাঙ্খিত দায়িত্ব গ্রহণ করলেন।’
এছাড়া মৌলভীবাজার নির্বাচনী ট্রাইব্যুনাল আদালতে ইউপি সদস্য রশিদ আহমদ সোনামের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুল মতিন।
এদিকে ইউপি সদস্য রশিদ আহমদ সোনামের ভোটার ও সমর্থকরা তাকে পরিকল্পিতভাবে ফেল করানোয় জড়িত প্রিজাইটিং অফিসার ও পোলিং কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থাগ্রহণের দাবি তোলেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!