আত্রাইয়ে নিখোঁজের দু’দিন পর নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’র উদ্যোগে ​বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত  কমলগঞ্জে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া রেশমির চিকিৎসক হওয়ার স্বপ্ন কি পূরণ হবে? বিজিবির দাবী ভারতীয়- বড়লেখায় বিজিবি-পুলিশের যৌথ অভিযান : জিম্মায় রাখা ১৪ মহিষ নিয়ে বিভ্রান্তি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের দেয়াল পত্রিকা প্রকাশ আত্রাইয়ে নিখোঁজের দু’দিন পর নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চা শ্রমিকদের রেইনকোট উপহার দিলেন প্রধানমন্ত্রী কুলাউড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধির মৃত্যু কমলগঞ্জে  এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পাওয়া অংকনের ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন কি পূরণ হবে? তাজপুরে ২০ শয্যার হাসপাতাল স্থাপনসহ ৫ দাফা দাবিতে স্মারকলিপি প্রদান আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে একজনকে জরিমানা

আত্রাইয়ে নিখোঁজের দু’দিন পর নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

Manual5 Ad Code
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি::
নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের দুই দিন পর গীতারাণী কবিরাজ (৫৫) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার ভোপাড়া ইউনিয়নের বলরামচক (চকবাঁকা) গ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামের মদন কবিরাজের স্ত্রী গীতারাণী কবিরাজ সোমবার পারিবারিক দ্বন্দ্বের জেরে নিখোঁজ হন। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না।
বুধবার সকালে স্থানীয় লোকজন তার বাড়ির কাছের একটি পরিত্যক্ত ঘরে ওই নারীর ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আত্রাই থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম বলেন, ধারণা করা যাচ্ছে তিনি নিখোঁজের দিনই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পারিবারিক কোনো দ্বন্দ্ব ছিল কি না, বা ঋণের চাপে আত্মহত্যা করেছে কি না তা এখনো স্পষ্ট নয়। তবে তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!