বড়লেখায় জাল জন্মনিবন্ধন সনদে স্বাক্ষর নিতে গিয়ে আটক যুবকের অর্থদন্ড – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইংরেজি শিক্ষায় ভীতি দূর করতে কমলগঞ্জে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতায় বিজয়ীদর ক্রেস্ট প্রদান কমলগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় নবীগঞ্জে শতবর্ষী ও চিরকুমার মুকুন্দ চন্দ্র দাসকে ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’র সম্মাননা স্মারক প্রদান প্রফিডেন্ট ফান্ডের টাকা কর্তনের প্রতিবাদ ও পঞ্চায়েত নেতাদের পদত্যাগ দাবিতে কমলগঞ্জে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ ছাতকে পি‌ডি‌বির সহকা‌রি প্রকৌশলী‌কে অ‌নিয়ম দুর্নী‌তির অভি‌যো‌গে সুনামগঞ্জ বদলী বড়লেখায় জাল জন্মনিবন্ধন সনদে স্বাক্ষর নিতে গিয়ে আটক যুবকের অর্থদন্ড নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’র উদ্যোগে ​বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত  কমলগঞ্জে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া রেশমির চিকিৎসক হওয়ার স্বপ্ন কি পূরণ হবে? বিজিবির দাবী ভারতীয়- বড়লেখায় বিজিবি-পুলিশের যৌথ অভিযান : জিম্মায় রাখা ১৪ মহিষ নিয়ে বিভ্রান্তি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের দেয়াল পত্রিকা প্রকাশ

বড়লেখায় জাল জন্মনিবন্ধন সনদে স্বাক্ষর নিতে গিয়ে আটক যুবকের অর্থদন্ড

  • বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual7 Ad Code

বড়লেখায় জাল জন্মনিবন্ধন সনদ তৈরী করে পৌরপ্রশাসকের স্বাক্ষর নিতে গিয়ে ধরা পড়ল এক যুবক। জালিয়াতির মাধ্যমে জন্মনিবন্ধন তৈরীর অপরাধে আটক যুবক আসাদুল ইসলাম পলাশকে ৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সে পৌরশহরের হাটবন্দ এলাকার আব্দুল হকের ছেলে। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও পৌরপ্রশাসক নাঈমা নাদিয়া।

Manual8 Ad Code

জানা গেছে, আসাদুল ইসলাম পলাশ (২৮) জালিয়াতির মাধ্যমে নিজের একটি জন্মনিবন্ধন সনদ তৈরীর পর বৃহস্পতিবার বিকেলে পৌরপ্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়ার স্বাক্ষর নিতে তার কার্যালয়ে যায়। যাচাই-বাছাই করে জন্মনিবন্ধনটি জাল নিশ্চিত হলে তিনি আসাদুল ইসলাম পলাশকে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

Manual5 Ad Code

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পৌরপ্রশাসক নাঈমা নাদিয়া জানান, জালিয়াতির মাধ্যমে জন্মনিবন্ধন তৈরির দায়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪-এর ২১(২) ধারা লঙ্ঘনের অপরাধে আটক যুবককে ৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন। উক্ত ঘটনায় সম্পৃক্ত সকলের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!