আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার  ট্রেনে শেষ নি:শ্বাস ত্যাগ করলেন কুলাউড়ার জসিম উদ্দিন ইংরেজি শিক্ষায় ভীতি দূর করতে কমলগঞ্জে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতায় বিজয়ীদর ক্রেস্ট প্রদান কমলগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় নবীগঞ্জে শতবর্ষী ও চিরকুমার মুকুন্দ চন্দ্র দাসকে ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’র সম্মাননা স্মারক প্রদান

আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • শনিবার, ২২ আগস্ট, ২০২৬

Manual4 Ad Code
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২২ আগস্ট) বৈকাল সাড়ে ৫টায় হাটকালুপাড়া- কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিস চত্বরে বান্দাইখাড়ায় নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগরের সঞ্চালনায় ​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপি’র সভাপতি মো. রেজাউল ইসলাম রেজু।
​২ কোটি ২ লক্ষ টাকা ব্যয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভবনটি নির্মিত হবে। এটি বাস্তবায়নে রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নওগাঁ। ​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু বলেন, তৃণমূল পর্যায়ের মানুষের দোরগোড়ায় আধুনিক ও ডিজিটাল ভূমিসেবা পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। ভূমি সেবাকে সহজ, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে ডিজিটালাইজেশনের ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।
​নতুন এই ভবন নির্মাণের ফলে এলাকার সাধারণ মানুষকে আর দূর-দূরান্তে গিয়ে ভোগান্তি পোহাতে হবে না। সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে এবং সরকারি সম্পত্তির সঠিক সুরক্ষায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি। ​সভাপতির সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বলেন, আধুনিক ও ডিজিটাল ভূমি সেবার পরিধি তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন এই কার্যালয় চালু হলে হাটকালুপাড়া ও কালিকাপুর ইউনিয়নের বাসিন্দারা এক ছাদের নিচে সহজ ও স্বচ্ছ উপায়ে প্রয়োজনীয় ভূমিসেবা পাবেন।
​এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী।
 হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আকরাম হোসেন সরদার, সহ-সভাপতি স ম সাজ্জাদ হোসেন তোতা, সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, মো. আনোয়ার হোসেন তরফদার, যুগ্ম-সম্পাদক মো. ময়েনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মহসিন আলী বাদল। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি’র সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!