কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা 

  • সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual5 Ad Code

কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু বলেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী আমাদের তারেক জিয়া। তিনি যে পরিমাণে পরিশ্রম করেন তা পৃথিবীর আর কোনো প্রধানমন্ত্রী করেন বলে মনে হয় না। সরকারের ব্যয় কমাতে তিনি বিভিন্ন সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ করেছেন। বিদেশ সফরেও স্বল্প সংখ্যাক সঙ্গী নিয়ে ব্যয় কমাচ্ছেন। শাহজালাল উচ্চ বিদ্যালয়সহ কুলাউড়ার সকল বিদ্যালয়ের উন্নয়নের কাজ এই সরকারের আমলে শেষ হবে।

Manual3 Ad Code

২৪ আগষ্ট বিকেলে শাহজালাল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নশাদ আহমদ চৌধুরী। রাউৎগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মুহিত চৌধুরী রিপনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ ও বর্তমান সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য আব্দুল মুক্তাদির মনু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, সাবেক চেয়ারম্যান এ এম এস জামান মতিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি, রাউৎগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক কবির মিয়া, শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল খালিক, ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান খয়াজ, মোঃ তাজুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এমদাদুল ইসলাম টিপু প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি এমপি শওকতুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। #

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!