বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

  • সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual5 Ad Code

বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের অর্থায়নে ফলজ ও বনজ বৃক্ষের বাগান সৃজন করা হচ্ছে। সোমবার বিকেলে প্রধান অতিথি হিসেবে এ বৃক্ষরোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বড়লেখা আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক।

আদালত চত্তরের সৌন্দর্য্য বর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পুবালী ব্যাংকের সিএসআর কর্মসূচির আওতায় এই ফলজ ও বনজ বৃক্ষের বাগান সৃজিত হচ্ছে।

Manual4 Ad Code

বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান, মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক প্রদ্যুৎ কান্তি দাশ, সহকারি মহা-ব্যবস্থাপক আলমগীর হোসেন, বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি অ্যাডভোকেট শৈলেশ চন্দ্র রায়, সাবেক এপিপি অ্যাডভোকেট গোপাল দত্ত, পুবালী ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক নুপুর বৈদ্য, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, অ্যডভোকেট আফজল হোসেন, অ্যাডভোকেট সুব্রত কুমার দত্ত প্রমুখ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!