কুলাউড়ায় এসসিপির দু’গ্রুপে মারামারি: জেলার বিতর্কিত নেতা এহসান জাকারিয়াসহ ৫ জন আটক   – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা পরিত্যক্ত জমিতে লাউ চাষে সাফল্য, বিষমুক্ত সবজিতে হাসি ফুটেছে কৃষক ফারুকের মুখে! সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর মরদেহ পৌঁছেছে নিজ গ্রামে : চলছে শোকের মাতম বড়লেখায় বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক কুলাউড়ায় এসসিপির দু’গ্রুপে মারামারি: জেলার বিতর্কিত নেতা এহসান জাকারিয়াসহ ৫ জন আটক   ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে

কুলাউড়ায় এসসিপির দু’গ্রুপে মারামারি: জেলার বিতর্কিত নেতা এহসান জাকারিয়াসহ ৫ জন আটক  

  • শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

Manual3 Ad Code
এইবেলা,কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দু’গ্রুপের মধ্যে হামলায় ৭জন আহত হয়েছে। এঘটনায়  জেলার বিতর্কিত নেতা এহসান জাকারিয়াসহ ৫ জন আটক করেছে পুলিশ।  বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৯টার দিকে  শহরের বিছরাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

এ ঘটনায় রাতেই থানায় লিখিত অভিযোগ দেন তামিম আহমদ। অভিযোগে জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক এহসান জাকারিয়াকে প্রধান অভিযুক্ত করে ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে অভিযুক্ত করা হয়।

Manual4 Ad Code

Manual8 Ad Code

অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে এহসান জাকারিয়া, মো. তোফায়েল আহমেদ, সাহেল আহমেদ, ফাহিম আহমদ জনি ও সোহাগ মিয়াকে গ্রেপ্তার করে। কুলাউড়া থানার এসআই ফরহাদ মাতব্বর বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, দলীয় বিভিন্ন বিষয় নিয়ে অভিযুক্তদের সঙ্গে তামিম আহমদের পূর্ববিরোধ রয়েছে। অভিযোগে বলা হয়েছে, জেলা কমিটিতে নাম অন্তর্ভুক্তির জন্য এহসান জাকারিয়া তামিমের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এ ছাড়া অভিযুক্তদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার পরও এহসান জাকারিয়া ও তারেক জামিল তাকে হত্যার হুমকি দিয়েছেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার রাতে তামিম কয়েকজনের সঙ্গে মৌলভীবাজার থেকে বড়লেখার দিকে যাচ্ছিলেন। পথে বিছরাকান্দি এলাকায় পৌঁছালে এহসান জাকারিয়াসহ অভিযুক্তরা তাদের পথরোধ করেন। এ সময় এহসান জাকারিয়া আবারও পাঁচ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার নেতৃত্বে তামিমকে জোরপূর্বক অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।

এ সময় তামিমকে উদ্ধারে তার সঙ্গে থাকা ব্যক্তিরা এগিয়ে এলে অভিযুক্তরা ধারালো অস্ত্রসহ হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তামিমসহ সাতজন আহত হন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না জানান, এনসিপির দুই গ্রুপের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ঘটনায় মামলা হয়েছে। মামলায় নাম উল্লেখ করা ১০ আসামির মধ্যে পাঁচজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। শুক্রবার দুপুরে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে মৌলভীবাজার আদালতে পাঠানো হয়।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!