সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘মানুষের অধিকার রক্ষায়, মানুষের পাশে’ এই প্রত্যয়কে সামনে রেখে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ভানুগাছ রোডস্থ রিজিক রেস্টুরেন্ট পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি শাহ্ মসুদ আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাছির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সচেতন নাগরিক কমিটি (সনাক-টিআইবি) শ্রীমঙ্গলের সভাপতি অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সহসভাপতি সাংবাদিক ইসমাইল মাহমুদ, দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল প্রতিনিধি সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি আনিছুল ইসলাম আশরাফী, মৌলভীবাজার জেলা প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সবুজ, হবিগঞ্জ কমিটির সিনিয়র সহসভাপতি বাহার মিয়া, সাধারণ সম্পাদক এইচ আর রুবেল. সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ফারুক খাঁন।
অনুষ্ঠানে উপস্তিত ছিলেন শ্রীমঙ্গলের বিশিষ্ট ফল বাগান ব্যবসায়ী নুরুল ইসলাম নুরু ও নতুন বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি সভাপতি তাজুল ইসলাম তাজুসহ বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। পরে নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এ সময় কমিটির সদস্যদের আইডি কার্ড ও অভিনন্দনপত্র প্রদান করা হয়।##