দৈনিক মজুরি ৫শ’ টাকা বাস্তবায়ন দাবি- বড়লেখায় চা শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
দৈনিক মজুরি ৫শ’ টাকা বাস্তবায়ন দাবি- বড়লেখায় চা শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মৌলভীবাজারে ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রীডম’র আয়োজনে সাংবাদিকতা প্রশিক্ষণ বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে হত্যার অভিযোগ- মামলা গ্রহণ ও জড়িতদের গ্রেফতার দাবী শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা পরিত্যক্ত জমিতে লাউ চাষে সাফল্য, বিষমুক্ত সবজিতে হাসি ফুটেছে কৃষক ফারুকের মুখে! সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর মরদেহ পৌঁছেছে নিজ গ্রামে : চলছে শোকের মাতম বড়লেখায় বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক কুলাউড়ায় এসসিপির দু’গ্রুপে মারামারি: জেলার বিতর্কিত নেতা এহসান জাকারিয়াসহ ৫ জন আটক   ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

দৈনিক মজুরি ৫শ’ টাকা বাস্তবায়ন দাবি- বড়লেখায় চা শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual3 Ad Code

বড়লেখায় দৈনিক মজুরি ৫০০ টাকা বাস্তবায়ন-সহ পাঁচ দফা দাবিতে রোববার সকালে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন চা শ্রমিকরা। একই সঙ্গে তারা শ্রম অধিদপ্তরের হস্তক্ষেপহীন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত এবং ৫ শতাংশ ইনক্রিমেন্ট প্রত্যাহারের দাবিও করেছেন।

উপজেলার দক্ষিণগুল চা-বাগানের শ্রমিক, ছাত্র ও যুবকদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শ্রমিকরা বাগানের নিয়মিত কাজ বন্ধ রেখে কর্মসূচি অংশ নেন। পরে তারা কাজে ফিরে যান।

Manual5 Ad Code

বিক্ষুব্দ শ্রমিকরা মাধবকু- জলপ্রপাত সংলগ্ন দক্ষিণগুল চা-বাগানের ভৈরবতলী ব্রিজ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। বাগানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফ্যাক্টরির সামনে গিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তারা ফ্যাক্টরির সামনে পথসভা করেন।

বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি রমন চন্দ্র ঘোষের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন কমিটির সহসভাপতি পার্বতী ফুলমালী, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, প্রচার সম্পাদক যোগল ফুলমালী এবং চা শ্রমিক সুমন ঘোষ ও নয়ন মৃধা।

Manual2 Ad Code

পথসভায় শ্রমিকরা বলেন, ‘আমরা কী কষ্টে আছি, তা আমরাই জানি। দীর্ঘদিন ধরে নানা সংকটে জীবনযাপন করছি। দুই বছরের বেশি সময় ধরে বাগানে পর্যাপ্ত ওষুধ পাওয়া যাচ্ছে না। বাগানে চিকিৎসকও নেই। অসুস্থ হলে শ্রমিকদের নিজেদের খরচে চিকিৎসা নিতে হচ্ছে। বাগান কর্তৃপক্ষের অবহেলা আর উদাসীনতায় অনেকেই বিনা চিকিৎসায় মারা যান। বাগানের অধিকাংশ শ্রমিকের বসতঘর সংস্কারের প্রয়োজন হলেও মালিকপক্ষ ঘর সংস্কার করে দেয়নি। বাধ্য হয়ে শ্রমিকরা নিজেদের অর্থ ও শ্রমে ঘর মেরামত করছেন। বাগানের রাস্তাঘাটের অবস্থাও বেহাল।’

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!