হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম বড়লেখায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা বিজিবির বিশেষ অভিযান : বড়লেখা সীমান্তে ১৭৭০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ি আটক

হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

  • মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual7 Ad Code

হাকালুকি হাওরের মৎস্যসম্পদ রক্ষায় হাওরের বড়লেখা উপজেলা অংশে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় হাওরের বিভিন্ন জলমহাল থেকে মাছ আহরণকালে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল, চায়না রিং জাল ও চিংড়ি মাছ ধরার ফাঁদ জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন ইউএনও মাহবুব আলম মাহবুব। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল, থানার এসআই আব্দুর রউফ, সিএনআরএস নবপল্লব প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারিরা।

জানা গেছে, হাকালুকি হাওরের বিভিন্ন জলমহাল ও অভয়াশ্রম থেকে অসাধুরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরণের অবৈধ জাল দিয়ে মাছ আহরন করছে। অবৈধ জালে মাছ শিকারে ধ্বংস হচ্ছে হাওরের জীববৈচিত্রও। বিশেষ করে অবৈধ জালে পোনামাছ ধরার কারণে মাছের উৎপাদন মারাত্মকভাবে হ্রাস পাচ্ছে। বিলুপ্ত হয়ে যাচ্ছে বিভিন্ন প্রজাতির দেশিয় মাছ।

Manual3 Ad Code

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল জানান, ইউএনও মহোদয়ের নেতৃত্বে হাকালুকি হাওরে অভিযান চালিয়ে প্রায় ১৫০০ মিটার কারেন্ট জাল, ২০০০ মিটার চায়না রিং জাল এবং ১০০ পিস চিংড়ি ধরার ফাঁদ (কিরনমালা ছাঁই) জব্দ করা হয়। পরে জনসম্মুখে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়। মৎস্য সম্পদ রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!