ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন

  • বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

Manual6 Ad Code

আনোয়ার হো‌সেন র‌নি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ::

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক বিএন‌পির কে‌ন্দ্রিয় ক‌মি‌টির সহ সাংগঠ‌নিক সম্পাদক চারবা‌রে এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।

Manual7 Ad Code

গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পাওয়ার পর ছাতক ও দোয়ারাবাজার উপজেলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী অঙ্গনে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

নতুন দায়িত্বের মাধ্যমে দেশের ডাক ও টেলিযোগাযোগ খাতের বিভিন্ন সমস্যা, অনিয়ম, সম্ভাবনা ও সেবার মান নিয়ে সংসদীয় পর্যায়ে কার্যকর পর্যালোচনা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকিতে তিনি ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা করছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।

Manual3 Ad Code

বর্তমানে দেশের অর্থনীতি, তথ্যপ্রযুক্তি যোগাযোগব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি ডাক ও টেলিযোগাযোগ খাত। দ্রুত প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের পাশাপাশি গ্রাম ও শহরের মধ্যে ডিজিটাল বৈষম্য কমানো, প্রত্যন্ত অঞ্চলে নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা নিশ্চিত করা, ডাক বিভাগের আধুনিকায়ন এবং সরকারি সেবায় জবাবদিহি বাড়ানোর ক্ষেত্রে এ মন্ত্রণালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। ফলে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়দের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কলিম উদ্দিন আহমদ মিলন জাতীয় পর্যায়ে এ খাতের বিভিন্ন সমস্যা সংসদে তুলে ধরতে পারেন। বিশেষ করে প্রত্যন্ত ও গ্রামীণ এলাকার দুর্বল নেটওয়ার্ক, ইন্টারনেট সেবার সীমাবদ্ধতা, ডাক বিভাগের অবকাঠামোগত সমস্যা এবং প্রযুক্তিগত সেবায় বৈষম্যের বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।

এদিকে কলিম উদ্দিন আহমদ মিলনকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করায় ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি দেশের ডাক ও টেলিযোগাযোগ খাতের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি ছাতক-দোয়ারাবাজারের মানুষের বিভিন্ন সমস্যা জাতীয় পর্যায়ে তুলে ধরবেন।

এ বিষয়ে জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক সামছুর রহমান সামছু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামছুর রহমান বাবুল, উপজেলা বিএনপির সদস্য আশরাফুর রহমান এনাম, ইউপি বিএনপির সদস্য নজির আহমদসহ একাধিক নেতাকর্মী সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, কলিম উদ্দিন আহমদ মিলনের রাজনৈতিক অভিজ্ঞতা ও দীর্ঘদিনের জনসম্পৃক্ততা নতুন দায়িত্ব পালনে সহায়ক হবে। একই সঙ্গে এলাকার মানুষের প্রত্যাশা পূরণে তিনি জাতীয় সংসদে আরও সক্রিয় ভূমিকা রাখবেন বলে তারা আশা করেন।

Manual6 Ad Code

নেতৃবৃন্দ নতুন দায়িত্বে কলিম উদ্দিন আহমদ মিলনের সফলতা কামনা করে বলেন, ডাক ও টেলিযোগাযোগ খাতে জনবান্ধব সেবা নিশ্চিত, অনিয়ম ও অব্যবস্থাপনা দূর এবং প্রযুক্তিনির্ভর সেবা আরও বিস্তৃত করতে সংসদীয় স্থায়ী কমিটি কার্যকর ভূমিকা রাখবে—এটাই তাদের প্রত্যাশা।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!