বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ছাতকে পুলিশের অভিযানে ৩ জন ইয়াবাসহ মোট ৭ আসামী আটক বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল

বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন

  • শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual2 Ad Code

বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের পাটনা ও চরকোনা গ্রামবাসির রাতের আধারে চলাচলের সুবিধার্থে গ্রামীণ রাস্তা সোলার স্ট্রীট লাইটে আলোকিত হচ্ছে। বিদ্যুৎ নির্ভরতা কমানোর লক্ষ্যে স্থানীয় সমাজসেবি সংগঠন ‘আলহাজ্ব বদরুল ইসলাম ফাউন্ডেশন’ এই দুই গ্রামের রাস্তার গুরুত্বপূর্ণ পয়েন্টে ২০টি সোলার স্ট্রীট লাইট স্থাপনের অর্থায়ন করছে।

Manual8 Ad Code

শুক্রবার রাতে পাটনা গ্রামে পরিবেশবান্ধব সোলার স্ট্রীট লাইট স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন ‘আলহাজ্ব বদরুল ইসলাম ফাউন্ডেশন’ এর চেয়ারম্যান ও সুজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল ইসলাম, ইউপি সদস্য জবরুল ইসলাম, রেজাউর রহমান জবলু, জাহাঙ্গীর তারেক জনি, মারুফ আহমদ হৃদয়, সুয়েব আহমদ, ছাদ আহমদ প্রমুখ।

আলহাজ্ব বদরুল ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সুজানগর ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম জানান, নবায়নযোগ্য সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে স্থানীয় পর্যায়ে আলোর ব্যবস্থা করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। তার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের গ্রামীণ রাস্তায় ফাউন্ডেশনের অর্থায়নে সোলার স্ট্রীট লাইট স্থাপনের পরিকল্পনা রয়েছে। ৩ নং ওয়ার্ডের দুইটি রাস্তার গুরুত্বপুর্ণ পয়েন্টে ২০টি সোলার স্ট্রীট লাইট স্থাপনের মাধ্যমে সড়কে স্ট্রীট লাইট স্থাপন কার্যক্রম শুরু করেছেন। পর্যায়ক্রমে তার ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডগুলোর রাস্তায় ফাউন্ডেশনের অর্থায়নে সোলার স্ট্রীট লাইট স্থাপন করবেন।

Manual8 Ad Code

পাটনা ও চরকোনা গ্রামের বাসিন্দারা জানান, রাতে অন্ধকারাচ্ছন্ন সড়কগুলোতে চলাচল করতে অনেকেই নানা ভোগান্তিতে পড়তেন। পথচারি ছাড়াও বিশেষ করে মোটরসাইকেল ও হালকা যানবাহন ব্যবহারকারিরা সড়কের বাঁকগুলোতে দুর্ঘটনার শিকার হতেন। এছাড়া অন্ধকারে নানা অপরাধ কর্মকান্ডের আশংকা নিয়ে জনসাধারণকে চলাচল করতে হতো। এখন সন্ধার পর স্বয়ংক্রিয়ভাবে জ্বলে উঠা সৌর বাতির আলোয় আলোকিত থাকবে রাস্তা। লোকজনকে পড়তে হবে না আর কোনো ভোগান্তিতে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!