কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে পাঁচটি বিষাক্ত মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
র‌্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ২টি এয়ারগান উদ্ধার কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা “সবে আমাকে মাফ করি দিও” চিরকুট লিখে তরুণীর আ#ত্ম#হ#ত্যা কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে পাঁচটি বিষাক্ত মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার কমলগঞ্জে ১০ দিনব্যাপী  মণিপুরি লিপি প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত কুলাউড়ার বরমচালে অজ্ঞাত প্রাণীর আক্রমনে ১৫ জন  আহত বড়লেখায় মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগে ভুক্তভোগি পরিবারের সংবাদ সম্মেলন মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ক্যাম্প ও সচেতনতামূলক সভা  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন নাসির উদ্দিন এমপি

কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে পাঁচটি বিষাক্ত মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার

  • শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বসতঘরের সিঁড়ির নিচ থেকে পাঁচটি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে মুজাহিদ মঞ্জিলে থেকে সাপের বাচ্চা গুলো উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাপান প্রবাসী মুজাহিদ আলীর বাড়ির সিঁড়ির নিচে পরিবারের সদস্যরা বেশ কয়েকটি সাপ দেখতে পান। এতে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলেও সাপ উদ্ধারে তাৎক্ষণিক সমাধান না পেয়ে তাঁরা রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমদ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি জানান।

Manual5 Ad Code

খবর পেয়ে রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমদ, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে যান। পরে তাঁরা সিঁড়ির নিচ থেকে একে একে পাঁচটি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা নিরাপদে উদ্ধার করেন।

Manual1 Ad Code

উদ্ধারকারীরা জানান, মনোক্লেড কোবরা অত্যন্ত বিষধর প্রজাতির সাপ। উদ্ধার করা পাঁচটি সাপকে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

Manual5 Ad Code

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক সত্যতা নিশ্চিত করে বলেন, সাপের বাচ্চা পর্যবেক্ষণে রাখা হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সাপের বাচ্চা গুলোকে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!